Ridmik Keyboard এ নিজের ছবি লাগান মাত্র ১ মিনিটে ।.




Ridmik Keyboard এ নিজের ছবি লাগান মাত্র ১ মিনিটে 









USB বুট করার ছোট ও সেরা সফটওয়্যার।জিনিস ছোট কিন্তু কাজ বড়।



USB বুট করার ছোট ও সেরা সফটওয়্যার।জিনিস ছোট কিন্তু  কাজ বড়।


USB বুট করার ছোট ও সেরা সফটওয়্যার:- ইউএসবি বুট করার অনেক সফটওয়্যার থাকলেও এর  মধ্যে ছোট ও ভাল সফটওয়্যারটি হলো Rufus আমাদের ইউএসবি বুট করার জন্য আমাদের করণীয়:-Rufus সফটওয়্যারটি  Download  করে Open করতে হবে।





(1)কম্পিউটারে পেনড্রাইভ বা মেমোরি কার্ড প্রবেশ করাতে হবে।পেনড্রাইভ বা মেমোরি কার্ড প্রবেশ করানো হলে তা অটোমেটিক Rufus এ সো করবে।আমাদের ফাইল সিলেক্ট করার জন্য স্কিন শর্টে দেখানো 

1 অপশন থেকে Disk or Iso Image সিলেক্ট করে আমাদের ফাইল সিলেক্ট করতে হবে।

(2)ফাইল সিলেক্ট করার পর স্কিন শর্টে দেখানো  2 অপশনে NTFS দেখাবে যদি না দেখায় তাহলে NTFS দেখিয়ে দিব(শুধুমাত্র অপারেটিং সিস্টেম এর ক্ষেএে)।
(3)আমাদের START এ ক্লিক করতে হবে কাজ সম্পন্ন হলে নিচের মতো আসবে তখন আমরা CLOSE করে দিব।


ধন্যবাদ সবাই ভাল থাকবেন

( Windows 10 RS5 ) কি কি থাকছে উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটে ? Whats New in Windows 10 Version 1809 . বিস্তারিত পোস্ট







-আসালামু আলাইকুম-

উইন্ডোজ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যাবহৃত পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম । এর সহজ ও ভিজুয়াল ডেক্সটপ এনভাইরনমেন্ট এবং সহজ ইউজার ইন্টারফেসের কারণে এটি এত জনপ্রিয়তা অর্জন করেছে । উইন্ডোজ যতই আপডেট হচ্ছে ততই এটি সহজ, উন্নত এবং আরও বেশি কাজের উপযোগী হচ্ছে । উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ ১০ । সম্প্রতি এক সমিক্ষায় দেখা গেছে বর্তমানে উইন্ডোজ ১০ হচ্ছে উইন্ডোজ এর সবচেয়ে বেশি ব্যাবহৃত ভার্সন । উইন্ডোজ ১০ এর লেটেস্ট আপডেট হচ্ছে Windows 10 1803 . এই আপডেটটি রিলিজ হয় এপ্রিল ২০১৮ তে । আমরা অনেকেই হয়ত এটি ব্যাবহার করছি । আর আজকের মূল টপিক হচ্ছে উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটে কি কি নতুন ফিচার থাকছে ।

উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটের ভার্সন হবে 1809 এবং এর কোডনেইম হচ্ছে RS5 বা  Redstone 5 . খুব তাড়াতাড়িই এই ভার্সনটি রিলিজ হবে । ত চলুন দেখে নিই কি কি থাকবে এই আপডেটে —

New Dark File Explorer

মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজ ভার্সনে ফাইল এক্সপ্লোরারের জন্য একটি ডার্ক থিম অ্যাড করেছে । আপনি যদি আপনার ডিফল্ট অ্যাপ সেটিংস ডার্ক করে দেন তাহলে ফাইল এক্সপ্লোরারের ডার্ক থিম অটোম্যাটিক অ্যাক্টিভ হয়ে যাবে । ফাইল এক্সপ্লোরার এর কনটেক্স মেনু এবং ফাইল সেভিং ডায়ালগ বক্সেও ডার্ক থিম অ্যাড করা হয়েছে ।

Every Window in One Window




১০ অক্টোবর আপডেটের অন্যতম বড় পরিবর্তন এটি । সবগুলো উইন্ডোর একটি ট্যাব বার থাকবে । ট্যাব বার থেকে নতুন একটি ট্যাব ওপেন করে ঐ উইন্ডোটাতেই অন্য আরও কয়েকটি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবেন । উদাহরণস্বরূপ আপনি File Explorer উইন্ডোটা ওপেন করে রেখেছেন এখন আপনার একটা ব্রাউজার ওপেন করার প্রয়োজন পরল তাহলে আপনি এই উইন্ডোটা থেকেই আরেকটি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবেন । তাছাড়া অনেকগুলো উইন্ডো ড্রাগ করে একটা উইন্ডোতে নিয়ে আসা যাবে । আপনি CTRL+WIN+TAB  কি চেপে ট্যাবগুলোতে সুইচ করতে পারবেন । এতে ঝামেলা বিহীন ভাবে কাজ করা যাবে । ট্যাববারটি সকল ট্রেডিশনাল উইন্ডোজ অ্যাপ্লিকেশানে থাকবে । তবে দুঃখের বিষয় পরবর্তী আপডেটে ফিচারটি সরিয়ে নেওয়ার সিধান্তও নিয়েছে মাইক্রোসফট । এবং ২০১৯ সালের উইন্ডোজ ১০ স্প্রিং আপডেটে ফিচারটি আবার আনা হবে ।

Search Preview In Start Menu


স্টার্ট মেনুর সার্চ ফিচারটি করটানা সার্চ ফিচার নামেও পরিচিত । এখন থেকে এই করটানা সার্চ ফিচারে সার্চ প্রিভিউ দেখতে পারবেন । মানে আপনি যদি করটানা সার্চ বক্সে কোন কিছু লিখে সার্চ করেন তাহলে উইন্ডোজ আপনার সার্চ অনুযায়ী বিস্তারিত ইনফরমেশন সহ একটি প্রিভিউ প্যানেল দেখাব । উপরের ছবিতে দেখুন ।

A New Screenshot Utility



উইন্ডোজ ১০ এর এই আপডেটে একটা নতুন স্ক্রীনশট টুলস দেওয়া থাকবে । এটা দিয়ে আপনি সিলেক্টেড রিজিওন , অ্যাক্টিভ উইন্ডো , ফুল স্ক্রীন ক্যাপচার করতে পারবেন । তাহলে আপনার আর থার্ড পার্টি কোন স্ক্রীনশট টুলস ইন্সটল করার প্রয়োজন পরবে না । Windows+Shift+S কি চেপে আপনি টুলসটা ওপেন করতে পারবেন । তবে এখনও উইন্ডোজ থেকে Snippint Tools টুলসটি রিমুভ করা হয় নি । তবে এর পরের আপডেটে Snippint Tools টি রিমুভ করে দেওয়া হবে ।

Updates For Edge Browser



মাইক্রোসফটের নতুন ব্রাউজার Microsoft Edge । উইন্ডোজ ১০ থেকেই এই ব্রাউজার এর যাত্রা শুরু । উইন্ডোজ এর এই আপডেটে Microsoft  Edge কে আরও বেশি উন্নত করা হয়েছে । সেটিংস্‌ মেনু এবং কন্টেক্স মেনু নতুন করে ডিজাইন করা হয়েছে । সেটিংসগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়াছে । সেকুরিটি আপডেট করা হয়েছে । Media Autoplay নামের নতুন ফিচার যোগ করা হয়েছে । Downloads এ পরিবর্তন আনা হয়েছে । সবমিলিয়ে মাইক্রোসফট এজ এখন একটি স্মার্ট ব্রাউজার ।

Windows Defender Becomes Windows Security



উইন্ডোজ ১০ এর এই আপডেটে Windows Defender Security Center নাম দেওয়া হয়েছে শুধুমাত্র Windows Security । মাইক্রোসফট এজ ব্রাউজার এর জন্য একটি নতুন সেকুরিটি গার্ড টুলস অ্যাড করা করা হয়েছে । এটি এখন আগের চেয়ে সহজ ও শক্তিশালী হয়েছে এবং এতে নতুন কয়েকটি ফিচার যেমন Block suspicious behaviors, Automatic sample submission ইত্যাদি যোগ করা হয়েছে ।

Improvements to Notepad



Windows 10 এর এই আপডেটে নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে । লেখাগুলোকে CTRL+Mouse Wheel অথবা CTRL++ , CTRL+- প্রেস করে জুম-ইন এবং জুম-আউট করতে পারবেন । কোন একটি ওয়ার্ড বিং এর সাহায্যে সার্চ করতে পারবেন ।নোটপ্যাডের  কলামগুলোর নাম্বার শো করবে এই আপডেটে । এবং আগের চেয়ে দ্রুত বড় ফাইল্গুলো নোটপ্যাড দিয়ে ওপেন করা যাবে ।

Other’s Update

উপরের আপডেটগুলো ছাড়াও অন্যান্য আপডেটগুলো হচ্ছে ঃ-


  • Disk Cleanup is Now Deprecated
  • Free up Space Tools Released
  • Search in the Calendar
  • Magnifier Improvements
  • Mixed Reality Improvements
  • Protected Processes for Antivirus Software
  • Registry Editor Autocomplete
  • Task Manager Memory Reporting
  • Microsoft WebDriver Installation

উপরের মেজর আপডেটগুলো ছাড়া আরও অনেক আপডেট এসেছে উইন্ডোজ ১০ এর অক্টোবর আপডেটে । সবগুলো নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না । প্রধান প্রধান আপডেটগুলো নিয়ে যথাসাধ্য আলোচনা করলাম । সকল ইনফরমেশন এবং সকল ইমেজ উইকিপিডিয়া এবং মাইক্রোসফট এর অফিসিয়াল সাইট এবং বিভিন্ন ইংরেজি ব্লগ থেকে সংগৃহীত ।

পোস্টটি ভাল লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন ।
ধন্যবাদ,
আবার দেখা হবে ।
–আল্লাহ হাফেজ–

আসছে মাইক্রোসফটের ‘সারফেস স্টুডিও’










প্রথমবারের মতো অল-ইন-ওয়ান পিসি আনছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ‘মাইক্রোসফট সারফেস স্টুডিও’ নামে এই পিসিকে একই সঙ্গে নানন্দিক এবং শক্তিশালী করে নির্মাণ করেছে মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ তথ্য।

অ্যালুমিনিয়াম ধাতুতে গড়া হয়েছে সারফেস স্টুডিওকে। সারফেস স্টুডিওর ২৮ ইঞ্চি পিক্সেলডেন্স টাচস্ক্রিন মনিটরের পুরুত্ব মাত্র ১২ দশমিক ৫ মিলিমিটার। নির্মাতা প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত নির্মিত সব অল-ইন-ওয়ান এলসিডি মনিটরের মধ্যে সারফেস স্টুডিওরটি সবচেয়ে পাতলা।


অন্যদিকে, মনিটরে ব্যবহৃত হয়েছে গরিলা গ্লাস এবং ৩ : ২ অ্যাসপেক্ট রেশিওর মনিটরে থাকছে এক কোটি ৩৫ লাখ পিক্সেল। পিক্সেলের হিসাবে ফোরকে টিভির চেয়েও ৬৩ শতাংশ বেশি পিক্সেল অন্তর্ভুক্ত থাকবে স্টুডিওর মনিটরে!

শুধু ডিজাইনের দিকেই মনোযোগ দেয়নি মাইক্রোসফট, স্পেসিফিকেশনের দিকেও বেশ খেয়াল রেখেছে তারা। ইন্টেলের সর্বশেষ কোয়াডকোর আই৭ প্রসেসরের সঙ্গে থাকছে ৩২ গিগাবাইট র‍্যাম ও ২ টেরাবাইট হাইব্রিড ড্রাইভ।

গ্রাফিকস কার্ড হিসেবে থাকছে এনভিডিয়ার জিফোর্স ৯৮০এম। ২ দশমিক ১ স্টেরিও ডলবি অডিও স্পিকার থাকছে এখানে। অন্যদিকে, একটি মাইক্রোফোনও যুক্ত আছে স্টুডিওতে কর্টানা ব্যবহারে সুবিধার জন্য। তা ছাড়া রয়েছে এইচডি ওয়েবক্যাম।


অন্যান্য যন্ত্রাংশ হিসেবে থাকছে কিবোর্ড ও মাউস। একই সঙ্গে ডিজিটাল আর্ট ও ডিজাইনের ক্ষেত্রে আরো বেশি স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে মাইক্রোসফট ডায়াল। তা ছাড়া অন্যান্য টাচস্ক্রিনের মতো এখানেও ব্যবহার করা যাবে স্টাইলাস পেন।

মাইক্রোসফট বর্তমানে অনলাইনে সারফেস স্টুডিওর আগাম অর্ডার নিচ্ছে। খুব দ্রুতই বাজারে আসবে এই অল-ইন-পিসি। প্রাথমিক পর্যায়ে এই সারফেস স্টুডিওর দাম রাখা হয়েছে দুই হাজার ৯৯৯ মার্কিন ডলার।


কী আছে অ্যানড্রয়েড ‘পাই’তে?







গেল সোমবার গুগল ঘোষণা করেছে অ্যানড্রয়েডের নতুন সংস্করণের নাম। নামটি কী হতে পারে, তা অবশ্য অনেকেই ধারণা করতে পেরেছিলেন। অ্যানড্রয়েড ৯-এর সেই নামটি হচ্ছে অ্যানড্রয়েড পাই। বর্তমানে শুধু পিক্সেল ফোনের জন্য পাওয়া গেলেও এই বছরের শেষ নাগাদ অন্যান্য ব্র্যান্ডের ফোনের জন্যও মিলবে এই হালনাগাদ সংস্করণটি। এ বছরের মার্চ থেকে পরীক্ষামূলকভাবে পাওয়া গেলেও তার সঙ্গে বেশ কিছু নতুন ফিচার যোগ করে ছাড়া হয়েছে এই সংস্করণটি। চলুন তাহলে এক নজরে দেখে নিই কী কী আছে অ্যানড্রয়েড ‘পাই’তে। 



অ্যানড্রয়েড পাই-এর নেভিগেশন সিস্টেম হবে আগের সব অ্যানড্রয়েড সংস্করণগুলোর থেকে আলাদা। এর নেভিগেশন হবে মূলত সংকেতনির্ভর। থাকবে হোম আর ব্যাক বাটন, কিন্তু সাম্প্রতিক অ্যাপের জন্য কোনো ‘রিসেন্ট অ্যাপ’ বাটন থাকবে না। তার পরিবর্তে আইফোন টেনের মতো ওপরের দিক থেকে স্লাইড করে আপনাকে দেখতে হবে রিসেন্ট অ্যাপের তালিকা। 
ব্যক্তির পছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে অ্যানড্রয়েড পাই সংস্করণে। আপনার ব্যবহারবিধি দেখে সে নিজে থেকে আপনাকে পরামর্শ দেবে। ‘অ্যাপ অ্যাকশন’ নামের নতুন ফিচার আপনাকে দেবে নির্দিষ্ট অ্যাপের জন্য নির্দিষ্ট শর্টকাট ব্যবহার করার সুযোগ, যা অনেকটা অ্যাপলের সিরি সাজেশন্সের মতোই।
অ্যাপ অ্যাকশনের মতো আরেকটি ফিচার হলো ‘স্লাইসেস’, যা আপনার অ্যাপ চালু না করেই ওই অ্যাপের কিছু তথ্য নিয়ে আপনার সামেনে আনবে। অবশ্য এই ফিচারটি পেতে এ বছরের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।



বাকি ফিচারগুলো অবশ্য অতটা মনোযোগের দাবি রাখে না। ব্যাটারি আর ডিসপ্লে ফিচারের পরিবর্তনগুলো শুরুতে খুব একটা বড় মনে না হলেও সময়ের আবর্তে তা বেশ কাজের হতে পারে। ‘অ্যাডাপটিভ ব্যাটারি’ ফিচারটি খেয়াল রাখবে কোন কোন অ্যাপ আপনি বেশি ব্যবহার করছেন, আর ওই অ্যাপকেই সে প্রাধান্য দেবে, যাতে করে ব্যাটারির চার্জ খরচ নিয়ন্ত্রণ করা যায়। আর ‘অ্যডাপডটিভ ডিসপ্লে’ লক্ষ রাখবে কেমন আলোতে আপনি কেমন ব্রাইটনেস ব্যবহার করেন, আর সেভাবেই ডিসপ্লের ব্রাইটনেস ঠিক রাখবে।
অ্যানড্রয়েড পাই-এর আরেকটি বড় পরিবর্তন হলো ‘ডিজিটাল ওয়েলবিং’। অ্যাপলের আইওএস ১২-তে আমরা যেমনটা দেখেছি, সেভাবে এই ফিচারটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন দিনে কতটা সময় ফোন বা অ্যাপ ব্যবহার করতে পারবেন। সময় শেষ, তো এই ফিচারই আপনাকে বলবে, ‘অনেক হয়েছে, এবার রাখো বাছা।’





আঙুলের ছাপ বা মুখ দেখেই খুলবে উইন্ডোজ ১০








মাঝেমধ্যেই ল্যাপটপ বা কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাওয়াটা প্রায় সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আর এ সমস্যার সমাধান পেতে উইন্ডোজ ১০ নিয়ে এলো উইন্ডোজ হ্যালো। সি-নেটে প্রকাশিত এক প্রতিবদন থেকে জানা যায়, উইন্ডোজ হ্যালোর মাধ্যমে আপনি আপনার মুখমণ্ডল অথবা আঙুল দিয়ে খুলে ফেলতে পারবেন আপনার ল্যাপটপের লক।
সম্প্রতি আইফোন এক্স মুখ পর্যবেক্ষণ করে লক খোলার প্রযুক্তি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। তাদের ওই ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই মাইক্রোসফট ঘোষণা দিল, তারাও একই রকম প্রযুক্তি ব্যবহার করবে, তবে তাদের এই প্রযুক্তির নাম রাখা হয়েছে উইন্ডোজ হ্যালো।
উইন্ডোজ হ্যালো মুখমণ্ডল বা আঙুলের ছাপ শনাক্ত করতে পারবে মাত্র দুই সেকেন্ডে। উইন্ডোজ ১০-এর এই সুবিধা পেতে হলে আপনার ল্যাপটপে অবশ্যই ইনফ্রারেড (আইআর) ক্যামেরা যুক্ত থাকতে হবে। বর্তমান ল্যাপটপ ডেল, লেনেভো, আসুসে এই সুবিধা যুক্ত করে দেওয়া হয়েছে। আর যদি আপনার নতুন ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি অতিরিক্ত একটি ওয়েবক্যাম কিনে নিতে পারেন, যার মাধ্যমে আপনি এই সুবিধা পেতে পারেন।


এই নতুন প্রযুক্তি আপনার কম্পিউটারে আছে কি না, তা পরীক্ষা করার একটি সহজ পথ রয়েছে। প্রথমত, আপনি আপনার কম্পিউটারের নিচের দিকে বাঁ পাশে সার্চ অপশনে যাবেন। সেখানে sign-in options লিখে সার্চ দিন। যদি সেখানে Windows Hello এই অপশনটি থাকে, তাহলে সেখান থেকেই দেখে বুঝতে পারবেন, এ প্রযুক্তি আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনার ল্যাপটপের যদি ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকে, তাহলে আপনি আঙুলের ছাপের মাধ্যমেও লক/আনলক করতে পারবেন।

একটি বিষয় মনে রাখবেন, আপনার কম্পিউটারে এই পদ্ধতি চালু করার পাশাপাশি পাসওয়ার্ড দেওয়ার সুবিধাটি থাকবে। অবশ্যই পাসওয়ার্ড দ্বিতীয় বিকল্প হিসেবে রাখবেন। কারণ, কোনো কারণে যদি আপনার মুখ বা আঙুলের ছাপের মাধ্যমে লক খুলতে সমস্যা হয়, তাহলে পাসওয়ার্ড দিয়ে লক খুলে নিতে পারবেন।


ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে তিন করণীয়




                                                  থ্রিডি প্রিন্টে ফেসবুকের লোগো। ছবি : রয়টার্স
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে। এর পাঁচ কোটি ইউজারের (ব্যবহারকারী) অ্যাকাউন্টের তথ্য বেহাত করে নিয়েছে দুর্বৃত্ত হ্যাকাররা। এমন পরিস্থিতিতে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সতর্ক করতে তিনটি করণীয় বাতলে দিয়েছে।
শুক্রবার ফেসবুক জানিয়েছে, আক্রান্ত পাঁচ কোটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বাড়তি আরো চার কোটি অ্যাকাউন্টে সতর্কতাস্বরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি তাঁর অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকে তবে তাদের জন্য তিনটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

লগইন ডিভাইস চেক করুন
কেউ আপনার অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে কি না তা বোঝার সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে লগইন ডিভাইসগুলো দেখা। কোন কোন পিসি, ট্যাব অথবা মোবাইল থেকে আপনি লগইন করেছেন তা এখানে গেলে দেখতে পাবেন, অপরিচিত কোনো ডিভাইস দেখলে রিমুভ বাটনে ক্লিক করে দিতে হবে।
আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ পাতায় ক্লিক করলে যেসব ডিভাইস থেকে আপনি ফেসবুকে প্রবেশ করেছিলেন সেগুলোর তালিকা আসবে। দিন-তারিখসহ অনেক ক্ষেত্রে লোকেশনও দেখাবে। সেখানে যদি কোনো অপরিচিত ডিভাইস দেখতে পান যেটি দিয়ে আপনি ফেসবুকে প্রবেশ করেননি সেটি ‘রিমুভ’‌ বা লগআউট‌ করে দিন।
পাসওয়ার্ড বদলে নিতে পারেন
ফেসবুক বলছে, তারা আক্রান্ত অ্যাকাউন্টগুলোকে ঝুঁকিমুক্ত করতে সক্ষম হয়েছে। অতএব কারো পাসওয়ার্ড পরিবর্তনের বাধ্যবাধকতা নেই। তবে কেউ যদি দুর্বল পাসওয়ার্ড দিয়ে রাখেন অথবা দেখে থাকেন অপরিচিত কোনো ডিভাইস থেকে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে তাহলে বদলে নিতে পারেন পাসওয়ার্ডটি। একটু জটিল ধরনের পাসওয়ার্ড দিয়ে দিন। দিতে পারেন প্রিয় কোনো বাক্যের সংক্ষিপ্ত রূপ। তবে পাসওয়ার্ড জটিল করতে সংখ্যা এবং ছোট হাতের বড় হাতের হরফ মিলিয়ে পাসওয়ার্ডটি দিতে পারেন।
লাস্টপাসের মতো পাসওয়ার্ড ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করতে পারেন। তাতে জটিল ভিন্ন ভিন্ন জটিল পাসওয়ার্ড হলে তা মনে রাখতে সমস্যা হয়, এজন্য অ্যাপ ব্যবহার ভালো উপায় হতে পারে।

‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন‌’ চালু করে রাখুন
অন্যান্য অনেক সাইটের মতো ফেসবুকেরও রয়েছে দুই স্তরের তথ্য যাচাইয়ের পর প্রবেশের পদ্ধতি। এতে শুধু পাসওয়ার্ডে কাজ হবে না, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি বার্তায় ফেসবুক সঙ্গে সঙ্গে একটি কোড পাঠাবে, ওই কোডটি দিতে পারলেই আপনি ফেসবুকে প্রবেশ করতে পারবেন। আপনার ফোন যেহেতু আপনার কাছে, অন্য কারো ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে প্রবেশর সুযোগ থাকছে না।


Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts