BTCL Colling app Alaap | সরকারি আইপি কলিং এপ আলাপ

 


অবশেষে এসে গেছে সরকারি আইপি কলিং এপ আলাপ।

রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেয়ে যাবেন 15 মিনিট ফ্রি টকটাইম।


সুবিধা :

#যেকোনো নম্বর এ 30 পয়সা মিনিট (ভ্যাট সহ ৩৪.৫ পয়সা)

#বাংলাদেশ সরকারের তৈরি অ্যাপস তাই রিস্ক নেই

#ইন্সটল করলে 15 মিনিট ফ্রি.

#NID কার্ড দিয়ে verification করতে হবে .

#বিকাশ বা নগদ থেকে রিচার্জ করতে হবে.

৩৫ পয়সা কলরেট কথা বলুন বাংলাদেশের যেকোনো মোবাইল নাম্বারে।


সরকারি আই পি কলিং অ্যাপস "আলাপ" প্লেস্টোরে দেওয়া হয়েছে।


BTCL এর Alaap IP calling app.আপনারা নিচের লিংকে গিয়ে ডাউনলোড করুন:


Download link:

https://alaapbtcl.app.link/SJn8UqyHUeb


বাংলাদেশেই এই সর্বপ্রথম সরকারি আইপি কলিং অ্যাপ চালু হয়েছে। আইপি কলিং অ্যাপস এ রেজিস্ট্রেশন করার জন্য এনআইডি কার্ড এর দরকার হবে। যে কারো এনআইডি কার্ড দিয়েই আ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাপসের ইস্টিশন মেথড বিকাশ রকেট নগদ সহ যেকোনো ব্যাংকের কার্ড থেকে রিচার্জ করতে পারবেন


সুবিধা সমূহ⬇️


🔴মোবাইলে কল দিলে ভ্যাট সহ ৩৪.৫ পয়সা কাটে। যে কোন নাম্বারে। ল্যান্ডলাইন ও টেলিফোন নাম্বারে ও ৩৫ পয়সা কলরেট।


🔴অ্যাপস টু অ্যাপস কথা বলুন একদম ফ্রি।


🔴অন্যান্য দেশের যেকোন নাম্বারে খুব কম কল রেটে কথা বলতে পারবেন রেট মিনিট ৩৪.৫ পয়সা।


তাই আর দেরি না করে এখনই চালু করুন আলাপ অ্যাপস

Download link: 

https://alaapbtcl.app.link/SJn8UqyHUeb



জন্ম নিবন্ধন করবেন ভাবছেন?

 



জন্ম নিবন্ধন করবেন ভাবছেন,
আর ভাবনা নয় স্বপ্ন এখন সত্যি, দেশ এখন ডিজিটাল, ইউ‌নিয়ন ডি‌জিটাল সেন্টার/ অনলাইন সার্ভিস/ দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। হ‌্যা কিছ‌ু ব্যাপার থা‌কে, অামরা না চাই‌লেও, অ‌নেক সময় অ‌তি উৎসাহ নি‌য়ে ও‌দের বে‌শিই দেই। লাগুক বা না লাগুক সরকারী সেবা যে ফ্রিতে পাওয়া অাপনার অ‌ধিক‌ার, সেটা যেন অামরা ভুল‌তেই ব‌সে‌ছি। অ‌নে‌কে বল‌বেন, জন্মনিবন্ধন সার্ভার অ‌নেক সময় ডাউন থা‌কে। তবুও বলব এগু‌লি সরকা‌রের সাফল‌্য । গ্রু‌পের অ‌নে‌কের জন্ম‌নিবন্ধন অা‌মি নি‌জে ক‌রে দি‌য়ে‌ছি। যেটার যে সরকারী ফি বা ফ্রি সেটা দি‌য়েই ক‌রে‌ছি। অ‌তি‌রিক্ত অর্থ চায়‌নি কতব‌্যরতরা, লা‌গেও‌নি। প্রয়োজনীয় সংযু‌ক্তির কাগজ গু‌লি নি‌য়ে যাবেন, কাজ শে‌ষে র‌শিদ চে‌য়ে নি‌বেন। প‌রিবর্তন দরকার। বিশ্বাস হয়ত হ‌চ্ছেনা, অনলাই‌নে সু‌বিধায় সব‌চে‌য়ে বড় ব‌্যাপার হ‌চ্ছে, অাপনার প্রতি‌টি বানান ভুল হবার সম্ভাবনা নেই। ‌দে‌শে অ‌নেক কিছুই ঘ‌রে ব‌সে করা যায় চাই অাপনার স্ব‌দিচ্ছা।
আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার।
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
নতুন জন্ম নিবন্ধন আবেদন
জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
মো:ইব‌নে অাবদুল্লা

ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম কী? কিভাবে ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম এর মাধ্যমে উপার্জন করা যায়।?

 


ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম কী? কিভাবে ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম এর মাধ্যমে উপার্জন করা যায়।?
এই সকল বিষয় নিয়েই আজ আলোচনা করবো। আপনার যদি ফেইসবুক এর মাধ্যমে আয় করার ইচ্ছা থাকে তাহলে পুরো পোস্ট টি পড়তে পারেন।
ইনস্ট্যান্ট গেইম কি?
ইনস্ট্যান্ট গেইন আসলে আমরা ফেইসবুক এর ভিতর বিভিন্ন গেইম দেখে থাকি। যেগুলো খেলতে আমাদের কোন প্রকার গেইম ডাউনলোড বা ইনস্টল করা লাগে না। এই গেইম গুলোকে ফেইসবুক এর ভাষাতে ইনস্ট্যান্ট গেইম বলা হয়। এই গেইম গুলো সাধারনত অনলাইন ভিত্তিক হয়৷ HTML5,Javascript,Unity Game engine অথবা বিভিন্ন ধরনের গেইম ইঞ্জিন এর মাধ্যমে গেইম গুলো তৈরি করা হয়। যেকেউ চাইলেই গেইম ডেভেলপমেন্ট করে সেটি ফেইসবুকে আপলোড দিতে পারে।
কিভাবে আমরা ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম এর মাধ্যমে আয় করতে পারি?
আমরা অনেকেই ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম থেকে যে আয় করা যায় এই বিষয় টি জানি না। তাছাড়া বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম এর মাধ্যমে উপর্জন করে। আমরা বাংগালিরা আসলে বুঝি কম চিল্লাই বেশি। গত দিন একটি পোস্ট দিয়েছিলাম আমার ফেইসবুক থেকে আয় এর একটি রিপোর্ট। অনেক এক্সপার্টরা এসে হা হা রিয়াক্ট দিয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট ও করেছে। আসলে আমি আগেই বলেছি আমরা বুঝি কম চিল্লাই বেশি৷ আমরা বেশির ভাগ মানুষ এটা জানি যে ফেইসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, ফেইসবুক ভিডিও মনিটাইজ এর মাধ্যমে ছাড়া হয়তো আর কোন ভাবে আয় করা জায় না ফেইসবুক থেকে। তাছাড়া বেশির ভাগ মানুষ এডাল্ট কন্টেন্ট, স্প্যামিং কন্টেন্ট, কপি ভিডিও দিয়ে ফেইসবুক ব্যাবহার করে আয় করে এটা ফেইসবুক এর নিয়মনীতি ভংগ করে ফলে তাদের পেমেন্ট হোল্ড হয় বা বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখিন হয়। সত্যি কথা বলতে ফেইসবুক,গুগল এডসেন্স, প্রত্যেকটি প্লাটফর্ম থেকেই সঠিক নিয়ম মেনে কাজ করলে পেমেন্ট পাওয়া যায়। আর ট্রিক এর মাধ্যমে হয়তো সাময়িক ভাবে কিছু আয় করা সম্ভব হলেও একসময় আর ইনকাম করা যায় না।
যাইহোক আমরা মুল বিষয় নিয়ে কথা বলি। ইন্সট্যান্ট গেইম হচ্ছে একটি চিরস্থায়ী ইনকাম প্লাটফর্ম। আপনি যদি ভালো মানের গেইম ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনার ইনকাম কেউ ঠেকাতে পারবে না।
আসলে গেইম থেকে ইনকাম হয় বিজ্ঞাপন থেকে। আপনি যখন ফেইসবুক ইনস্ট্যান্ট গেইমে আপনার গেইম টি আপলোড করবেন তখন ফেইসবুক গেইমে আপনার গেইম টি চলে আসবে। গেইমটি জত মানুষ খেলবে আপনার তত ইনকাম হবে। আমরা যারা ফেইসবুক গেইম খেলেছি তারা হয়তো জানি গেইম খেলার সময় ফেইসবুক এর বিজ্ঞাপন দেখায় এই বিজ্ঞাপন থেকেই আমাদের ইনকাম হবে৷ তাছাড়া আপনি ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম এর মাধ্যমে আরেকটি সিস্টেমে আয় করতে পারবেন সেটি হলো In Game Purchase এই বিষয় টি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো।
তাছাড়া আপনি যদি মনে করেন আমি ফেইসবুক ইনস্ট্যান্ট গেইম ব্যাবহার না করে এন্ড্রয়েড গেইম ডেভেলপমেন্ট করবেন সেক্ষেত্রে ও আপনি ফেইসবুক থেকে আয় করতে পারবেন এ বিষয় টি নিয়ে আমি পরবর্তী পোস্টে আলোচনা করবো।
তাছাড়া কিভাবে আপনি গেইম ডেভেলপমেন্ট শিখবেন বা কিভাবে গেইম ডেভেলপমেন্ট করে ফেইসবুক ইনস্ট্যান্ট গেইমে কাজ করবেন বিষয় টি নিয়েও আমি আলোচনা করবো।
আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি প্রতিদিনি প্রত্যেকটি বিষয় নিয়ে একটি করে পোস্ট লিখবো। আশা করি কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী পোস্ট গুলো চান কি না। আর হ্যা পোস্ট টি শেয়ার করবেন৷ খুব শীঘ্রই আমি একটি ফ্রি সেমিনারের আয়োজন করবো যেখানে শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে জারা নিয়মিত এই পোস্ট গুলো শেয়ার এবং কমেন্ট করে আগ্রহ প্রকাশ করবে।

কপিরাইট ফ্রি ছবি পাবার উপায় :


 


কপিরাইট ফ্রি ছবি পাবার উপায় :
আমাদের মধ্যে বেশিরভাগ নিশ্চয়ই কপিরাইট এর নাম শুনেছেন। কিন্তু আসলে এর অর্থ কী? কপিরাইট এর বাংলা অর্থ মেধাস্বত্ব। কপিরাইট হল একটি আইনি অধিকার যা কোন সৃজনশীল কর্মের মূল মালিকের স্বত্ব বা অধিকার সংরক্ষন করে। কপিরাইটের আন্তর্জাতিক প্রতীক হিসেবে © ব্যবহার করা হয়। কপিরাইট সৃজনশীল কাজগুলিকে রক্ষা করে। কপিরাইট যুক্ত সকল সৃজনশীল কর্ম প্রকৃত মালিকের অনুমতি ছাড়া ব্যক্তিগত অথবা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য অনুলিপি করা, পুনরুৎপাদন করা, রুপান্তর করা বা অভিযোজন করা যায় না। যদি অনুমতি ছাড়া এসব করা হয় তাহলে কপিরাইট আইন লঙ্ঘন হয়। আর আইন লঙ্ঘন হলে কপিরাইট মামলায় পরতে হয়।
মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য ছবি অনেক গুরুত্বপূর্ণ। অনলাইনে ছবি ডাউনলোড করার অনেক ওয়েবসাইট পাওয়া যায়। কিন্তু কপিরাইটের জন্য সব ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে ব্যবহার করা যায় না। কিছু ওয়েবসাইট ছবি ডাউনলোড করে ব্যবহার করার জন্য সাবস্ক্রিপশন সেবা দিয়ে থাকে। অনেক অর্থ ব্যয় করে সাবস্ক্রিপশন সেবা ক্রয় করে তাদের ছবিগুলো ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায়। এমন দুটি ওয়েবসাইট হল আইস্টক এবং শাটারস্টক। এই ধরণের ওয়েবসাইট ছাড়া, অনলাইনে আরো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ছবি ডাউনলোড করে ব্যবহার করা যায়। ক্রিয়েটিভ কমন্স নামে কপিরাইটের একটি বিশেষ লাইসেন্স এই সব ওয়েবসাইটে ব্যবহার করা হয়। যার ফলে এই সব ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য অনুলিপি করা, পুনরুৎপাদন করা, রুপান্তর করা বা অভিযোজন করা যায়।
কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার ওয়েবসাইট গুলো হল:
Fancycrave
Freestocks
Gratisography
Isorepublic
Kaboompics
Libreshot
Lifeofpix
Morguefile
Negativespace
Pexels
Picjumbo
Picography
Pikwizard
Pixabay
Rawpixel
Reshot
Shopify
Stocksnap
Stockvault
Unsplash

চলে এলো বর্ণ ১.০.০.১৪ (উইন্ডোজ) এবং আমাদের সকল ফন্ট এর আপডেট!

 



চলে এলো বর্ণ ১.০.০.১৪ (উইন্ডোজ) এবং আমাদের সকল ফন্ট এর আপডেট!

আল হামদুলিল্লাহ আজ আমরা বর্ণ’র অ্যান্ড্রোয়েড ভার্সনের এর সঙ্গে উইন্ডোজ ভার্সন এবং ফন্টগুলোও আপডেট করেছি।
আপডেটটি বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
চেঞ্জলগঃ
  • বর্ণ এনকোডিং (BE)আরোও উন্নত করা হয়েছে,
  • National BE, Probhat BE যুক্ত করা হয়েছে ফলে এখন থেকে জাতীয় এবং প্রভাত লেআউট দিয়ে বর্ণ এনকোডিং এ বাংলা লিখা যাবে।
  • বক্ররেখা ফন্ট যুক্ত করা হয়েছে।
  • ক্রস এনকোডিং কনভার্টার এবং ফোনেটিক টাইপিং ক্র্যাশ হবার বাগটি ফিক্স করা হয়েছে।
  • GUI ইঞ্জিন আপডেট করা হয়েছে।
  • ফোনেটিক টাইপিং উন্নত করা হয়েছে
  • UI তে কিছু পরিবর্তন আনা হয়েছে
  • সকল ফন্টের BE ব্লক আপডেট করা হয়েছে
  • রিপোর্টেড বাগস ফিক্স করা হয়েছে
  • পারফরমেন্স ইম্প্রুভমেন্টস রয়েছে
ফন্ট আপডেটঃ
  • বক্ররেখা ১.০.০.১: বর্ণ এনকোডিং এবং বোল্ড স্টাইল যুক্ত করা হয়েছে
  • বর্ণমালা ১.০.০.৩: ফন্ট স্টাইল আপডেট করা হয়েছে এবং BE ব্লক আপডেট করা হয়েছে
  • বর্ণপাতা ১.০.০.৪: ফন্ট স্টাইল আপডেট করা হয়েছে এবং BE ব্লক আপডেট করা হয়েছে
ডাউনলোডঃ
বক্ররেখাঃ https://codepotro.com/font/bokrorekha/
বর্ণমালাঃ https://codepotro.com/font/bornomala/
বর্ণপাতাঃ https://codepotro.com/font/bornopata/

আমাদের ডোনেশন এর মাধ্যমে সাপোর্ট করতে চাইলেঃ CODEPOTRO@GMAIL.COM অথবা SUPPORT@CODEPOTRO.COM এ মেইল করুন।

ধন্যবাদ

কেমন হওয়া উচিৎ ফেসবুক অ্যাডের ক্যাপশন?

 



কেমন হওয়া উচিৎ ফেসবুক অ্যাডের ক্যাপশন?
আমারা সব সময়ই এক্টূ বেশি সেল এর আশায় ফেসবুক এ পোস্ট বুষ্ট করে থাকি অনেক সময় আমাদের কিছু ছোট ছোট ভুল অথবা অবহেলার কারনে বুষ্ট এ সেল তো দূরের কথা বুষ্টের খরচ পর্যন্ত ও ওঠেনা। এর পিছে অনেক অনেক কারন বিদ্যামান তার মধ্য ছোট্ট একটা কারন আজ আপনাদের সামনে তুলে ধরবো।

ফেসবুক অ্যাডের ক্যাপশন

আমরা যারা রেগুলার ফেসবুকে বুষ্ট করি তাদের বেশির ভাগ কেই দেখি একটা প্যাটার্ন ফলো করে ফেসবুক অ্যাডের ক্যাপশন লেখেন । প্যাটার্ন টা দেখলে মনে হয় যে এটা এটা হয়ত কোন মানুষের লেখা না, হয়ত কোন রোবট এটা শুধু কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দিয়েছে। এই রোবোটিক টাইপের ক্যাপশন অ্যাডে কতটা ভাল রেজাল্ট এনে দেয় সেটা আমার জানা নেই।
তারপর দেখা যায় ক্যাপশন টা অনেক বড় হয়ে থাকে, অনেকের ক্যাপশন অনেক সময় এত বড় হয়ে যায় যে, অনেক সময় তা প্রায় আমার একটা আর্টিকেল সমান হয় যায়। আমি জানি খুব দরকার ছাড়া আমার আর্টিকেল গুলো কেউ ই তেমন পড়েনা । তবে হ্যা যার দরকার সে কিন্তু অবশ্যই পড়ে অনেক টা বিপদে পরেই পড়ে। কিন্তু অ্যাডের ক্যাপশন কিন্তু কেউ বিপদে পড়ে পড়বে না!!
আচ্ছা আপনি নিজেই বলেন তো কারো অ্যাডের এরকম ক্যাপশন আপনি কয়দিন পুরোটা পড়েছেন?
আমার মনে হয় না আপনি এত বড় ক্যাপশন সব সময় পড়েন । আপনি নিজেই যদি না পড়েন তাহলে আপনার কাষ্টমার আপনার অ্যাডের ক্যাপশন গুলো কেন পড়বে ভেবে দেখেছেন কি?
অনেকে তো এরকম ক্যাপশন দেখার পর ঐ অ্যাড টাই হাইড করে দেয় এবং এটা যদি হতে থাকে তাহলে কিন্তু আপনার জন্য মহা বিপদ সংকেত অপেক্ষা করছে!
ক্যাপশন স্টান্ডার্ড না হলে যে সব সমস্যা ফেস করতে পারেন –
১। আপনার অ্যাড টি রিজেক্ট হতে পারে
২। আপনার অ্যাডের কোয়ালিটি কমে যেতে পারে
৩। অ্যাডের পারফর্মেন্স খারাপ হতে পারে
৪। কাস্টমারের কাছে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে
যেমন হওয়া উচিৎ আপনার আপনার অ্যাডের ক্যাপশন
১। ক্যাপশন খুব বেশি বড় হওয়া উচিত নয়। চেষ্ট করুন ২৫৫ ক্যারেক্টারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে। যদিও আমরা অনেকেই ২০৫৫ ক্যারেক্টারের ও বেশি ক্যারেক্টার ইউজ করি।
২। ক্যাপশনে এমন কিছু লিখুন যেন তা আপনার টার্গেট কাস্টমারের ইমোশনে হিট করে। রোবোটিক টাইপের কথা বলা থেকে বিরত থাকুন।
৩। ক্যাপশনে ইউনিকোড ক্যারেক্টার গুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন যদিও আমরা এসব এই বেশি স্বাচ্ছন্দবোধ করি।
৪। প্রোডাক্ট বা সার্ভিস এর ফিচার কে হাইলাইট না করে প্রোডাক্ট বা সার্ভিস টি কাস্টমারের কোন সমস্যা টা সমাধান করতে পারে সেই দিক টি হাইলাইট করুন। যদিও আমরা প্রোডাক্ট এর ফিচার গুলো হাইলাইট করতেই বেশি ভালবাসি।
কথায় আছে ছোট ছোট বিন্দু গড়ে তোলে সিন্ধু! আপনার অ্যাডের ছোট ছোট কিছু ভুলই হতে পারে আপনার অনেক বড় ক্ষতি করছে আপনি হয়ত তা বুঝতেই পারছেন না। তাই সতর্ক হোন , কোয়ালিটি মেইনটেইন করুন। অ্যাড ভাল রেজাল্ট দিবেই দিবে।
অলিউর রহমান রকিব
ডিজিটাল মার্কেটার ও ওয়েব ডেভেলপার

একই ওয়াইফাই নেটওয়ার্কে ফাইল ট্রান্সফার করার জন্য File Mirror App খুব চমৎকার কাজে দেয়।

 



অন্যান্য এপের সাথে এর পার্থক্য হলো, এটার জন্য প্রতিবার আলাদা নেটওয়ার্কে কানেক্ট করা লাগে না, এরপর আবার কষ্ট করে 162.4w7.157... কোড লিখে ঢোকা লাগে না। উপরন্তু এটা বাই-ডিরেকশনাল, অর্থাৎ পিসি আর ফোন কানেক্ট করলে দুই ডিভাইস থেকেই ফাইল লেনদেন করতে পারবেন। এছাড়া ফোন টু ফোনও করা যাবে।
.
নিয়ম:
ধরে নিচ্ছি আমাদের একটা এন্ড্রয়েড ফোন আর একটা পিসি আছে। দুইটাতেই ওয়াইফাই আছে, অথবা অন্য কোনোভাবে দুইটা এক নেটওয়ার্ক (ল্যান বা ওয়াইফাই)এ সংযুক্ত করা হয়েছে। এরপর-
.
১. প্রথমে এন্ড্রয়েড ফোনে এই এপটা ডাউনলোড এবং ওপেন করতে হবে- https://play.google.com/store/apps/details...
২. এরপর নিশ্চিত দেখে নিতে হবে ফোন আর পিসি একই নেটওয়ার্কে আছে কি না।
৩. তারপর অন্য ডিভাইস থেকে filemirrorapp.com এ ঢুকতে হবে। সেখানে একটা qr code দেখা যাবে।
৪. ফোনের এপে নিচে ডান কোনায় একটা বাটন 📺 দেখা যাবে, সেটা চাপলে qr code স্ক্যান করার ক্যামেরা আসবে। এবার কোডটা স্ক্যান করুন।
৫. সব ঠিক থাকলে স্ক্যান করা মাত্রই আপনার ডিভাইসের ফোন মেমোরি ব্রাউজারে লোড নেয়া শুরু হবে।
.
এবার এফটিপির মত এখান থেকে যেটা প্রয়োজন রিনেম, ডিলিট অথবা ডাউনলোড করতে পারবেন। আর কোনো কিছু ফোনে পাঠাতে চাইলে ফোল্ডারের ওপরে upload ⬆️ সেকশন চেপে ফাইল সিলেক্ট করুন, অথবা ড্রাগ-ন-ড্রপ করে ওই যায়গায় ফাইল ছেড়ে দিন, ফাইলটা ওই ফোল্ডারে আপলোড হয়ে যাবে।
.....
সব মিলিয়ে বেশ ভালোই মনে হয়েছে। রেটিং 8/10 দেয়া যায়। মাঝেমধ্যে ডিসকানেক্ট হওয়া আর হ্যাং করার সমস্যা না থাকলে, আর idm থেকে মাল্টিপল ফাইল ডাউনলোড অপশন থাকলে আরো বেশি দেয়া যেত।

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts