Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

আল্লাহকে পেতে চাইল | লেখকঃহুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রহ.



মুকাশাফাতুল কুলুব বই সম্পর্কে

আল্লাহকে পাওয়া খুব কঠিন কিছু নয়। সহজ কিছুও নয়। কঠিন এবং সহজের সমান্তরালে দাঁড়ানো কিছু হয়তো। পৃথিবীতে মানুষ বৈষয়িক বৃত্তি উপার্জনের জন্য যে কষ্ট করে, আল্লাহর জন্য তা করে কি? আল্লাহকে যারা পেতে চেয়েছেন, তারা আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা বের করেছেন। যাচাই করে দেখা গেছে—মনের ঐকান্তিকতার পরে পাওয়ার উপায়গুলো সহজতার দিকেই ঝোঁকা।

ইতিহাসে প্রতিটি শতাব্দীতেই মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য পুনরুজ্জীবনকারী ব্যক্তিত্বের আর্বিভাব ঘটেছে। মুসলিম উম্মাহর বিভিন্ন সমকালীন সমস্যা সমাধানের মাধ্যমে তাঁরা মুসলিম উম্মাহকে সমকালীন সংকট থেকে প্রতিরক্ষায় সহায়তা প্রদান করেছিলেন। একাদশ শতাব্দীর এমন একজন কালজয়ী ব্যক্তিত্ব আবু হামিদ আল-গাযালী। মুকাশাফাতুল কুলুব গ্রন্থের মাধ্যমে তিনি পাঠকদেরকে সহজ-সরল পন্থায় আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চেষ্টা করেছেন। আলোচ্য গ্রন্থে উদ্ধৃত হাদীস ও আসারসমূহের মান নির্ণয় ও তাখরিজসহ এর সাবলীল অনুবাদ—আল্লাহকে পেতে চাইলে...

বইটি সংগ্রহ করুন, পড়ুন, উপহার দিন।


#লেখক পরিচিতি ।

আবু হামিদ মুহাম্মাদ বিন মুহাম্মদ আল - গাযালী রহ . ৪৫০ হিজরী সনে ইরানের তেহরানে জনুগ্রহণ করেন । পঞ্চম হিজরী শতাব্দীর এই কালজয়ী ব্যক্তি বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার মাধ্যমে তাঁর সমকালীন এমন কিছু ভয়াবহ চিন্তা ও দর্শন প্রতিরােধ করেন যা তৎকালীন মুসলিম মানসকে কলুষিত করে । তুলেছিল । তার এই প্রচেষ্টার জন্য তাকে হুজ্জাতুল ইসলাম ( ইসলামের প্রমাণকারী ) হিসেবে অবহিত করা হয় । বিশ্বের জ্ঞানভান্ডারে তিনি যে অবদান রেখে গেছেন তা নিঃসন্ধেহে অতুলনীয় । এ মনীষী মাত্র ৫৫ বৎসরকাল জীবিত ছিলেন । শৈশব ও পাঠ্য জীবন বাদ দিলে মাত্র ৩৪ - ৩৫ বছর কর্মজীবনে তিনি প্রায় চারশাে অমূল্য গ্রন্থ রচনা করেন । ১০ - ১১ বছর কাটান দেশ পর্যটন ও নির্জনবাসে । অধ্যাপনা , অধ্যয়ন , ধ্যান - সাধনা ও ইবাদত - বন্দাগীতেও যথাযথ সময় দিতেন । তার দরবারে শিক্ষার্থী ও দীক্ষাপ্রার্থীদের সংখ্যা কোনােদিনই দেড়শো ' র কম হতাে না । এছাড়া দূরদূরান্ত হতে নানা জটিল বিষয়ে ফাতওয়ার জন্য বহু । মানুষ আসতাে তার দরবারে । ওয়ায - নসিহত ও বিতর্কসভাও করতে হতাে তাকে । এতেও কম সময় ব্যয় হতাে । না । এতসব কর্মব্যস্ততার মধ্যেও দর্শন , তর্ক , ইলমে কালাম , ধর্মতত্ব , মনস্তত্ত্ব , স্বভাব - বিজ্ঞান , নীতি - বিজ্ঞান , আধ্যাতিক তত্ত্ব প্রভৃতি বিষয়ে তিনি চারশাে ' রও অধিক গ্রন্থ রচনা করে তিনি অসাধারণ প্রতিভারই পরিচয় দিয়েছেন । বুদ্ধিবৃত্তিত্তক মন নিয়ে ইসলামকে গভীরভাবে ও দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে চাইলে ইমাম গাযালী রহ . - এর বই পুস্তকের বিকল্প নেই । বিশেষ করে ইসলাম । সম্পর্কে বর্তমান যে বাড়াবাড়ি - ছাড়াছাড়ি এবং অপপ্রচার চলছে , সে প্রেক্ষিতে ইমাম তার মতাে সালাফ তথা ঐতিহ্যগত পণ্ডিতদের প্রদত্ত জ্ঞানের অন্বেষণে মনােযােগ দেয়া এখন সময়ের দাবি ।


#অনুবাদক পরিচিতি

#কাজী_আবুল_কালাম_সিদ্দীক এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক । লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই । শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় । দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে । জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন । নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক ‘ দাওয়াতুল হক ' পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে । আসছেন । সুচিন্তা ” ও “ শিকড়ও তার সম্পাদিত সাময়িকী । এছাড়া নিরলসভাবে লিখে চলেছেন বিভিন্ন জাতীয় দৈনিক , সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় । আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষণী লেখায় তাঁর মুনসিয়ানা লক্ষ করার মতাে । ১৯৮১ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেয়া বরেণ্য এই আলেমের অর্ধশতাধিক বই রয়েছে । বাজারে । আরবি , ইংরেজি , উরদু ও ফারসি থেকে অনুবাদ করেন সমান দক্ষতায় । । ‘ রাজকুমারী ’ সিরিজ উপন্যাস এবং ড . আলি সাল্লাবির সাহাবাচরিত সিরিজ অনূদিত হয়েছে তার হাতে । তার মৌলিক বইয়ের । মধ্যে রয়েছে : নাফ তীরের কান্না ; স্বর্ণযুগের সম্রাট ; অপরাধ : উৎস ও প্রতিকার ; পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ ; আসহাবে । কাহাফ ; দেহমনের পাপ ; পড়ালেখার কলাকৌশল ; ইসলামের দৃষ্টিতে হালাল হারাম ; মানবদেহের বিস্ময়কর রহস্য ; অরুণ । প্রাতের তরুন দল ইত্যাদি । আল্লাহকে পেতে হলে আনােয়ার লাইব্রেরি । থেকে প্রকাশিত তার প্রথম অনুবাদগ্রন্থ । আনােয়ার লাইব্রেরি থেকে ইমাম মুহান্মাদ ইবনে সীরীন রহ . প্রণীত ' তাফসীরুল আহলাম ' ও ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহ , প্রণীত ' আল - খাসাইসুল কুবরা ' সহ বেশ কিছু বই এই লেখকের হাতে অনুদিত হয়ে আসছে , ইনশাআল্লাহ ।

বইঃআল্লাহকে পেতে চাইল

লেখকঃহুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রহ.

অনুবাদকঃকাজী আবুল কালাম সিদ্দীক

প্রকাশকঃআনোয়ার লাইব্রেরী

পৃষ্ঠাসংখ্যা—৬৩২

মুদ্রিত মূল্য—৭০০৳

বইটি কিনতে ফােন করুন- 01913680010,01830734195

ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook