Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

সমতাই কি জাস্টিস? | লেখকঃইয়াকুব আলী



সমতাই কি জাস্টিস?
---- ইয়াকুব আলী

ভাই ও বোন মামার বাড়িতে বেড়াতে গেল।দীর্ঘদিন পরে তাদের পেয়ে মামা-মামির আনন্দ যেন আর ধরে না।মামা-মামির কোন সন্তান নেই।তাদের পেয়ে যেন তারা সন্তানকে কাছে পেয়েছেন।

পড়দিন মামা ভাইকে ১০০০,আর ছোট বোনকে ৫০০ টাকা দিয়ে বললেন--নাও, এটা তোমাদের ঈদবোনাস।ভাইয়ের দিকে ফিরে বললেন --ওকে নিয়ে মার্কেটে যাও।পছন্দমতো তোমরা কিছু কিনে নিয়ো।আর হ্যাঁ,আব্বু-আম্মুর জন্য সম্ভব হলে কিছু নিয়ো।আমাদের জন্য কিছু আনতে হবে না।

ছোটবোনকে নিয়ে মার্কেটে গেল।ওর থ্রি পিস দরকার। ৬০০ টাকা দিয়ে ওকে মোটামুটি একটা থ্রি পিস নিয়ে দিলো।আব্বুর জন্য ৫০০ টাকায় একটি পাঞ্জাবি, আম্মুর জন্য ৫০০ টাকায় শাড়ি।১৬০০ টাকা শেষ। নিজের জন্য কিছু তো নিতেই হবে।তাই ৪০০ টাকায় কোনোমতে পাঞ্জাবি নিলো একটা।
মামা ১০০০ টাকা দিলেও এ পর্যন্ত ২০০০ টাকা শেষ। তার নিজের যে ১০০০ ছিল হাতখরচ, সেটাও উধাও।

ছোটবোন বলে উঠল,তার কিছু কসমেটিকস প্রয়োজন।ভাই বললো টাকাতো শেষ। ও বলল,আমার কাছে আছে।১০০ টাকার কসমেটিকস কেনার পর বলল,ভাইয়া,মামির জন্য তো কিছু নেওয়া উচিত।ভাই বললো,টাকা তো নেই,কী দিয়ে কিনব? ও বলল,আচ্ছা,আমি তাহলে কিছু নিই।এরপর ৫০ টাকায় একটি মেহেদি নিল।

★হিসাবটা একটু খেয়াল করি,ছেলেকে দেওয়া হয়েছে ১০০০ টাকা।সে পকেট খরচসহ ব্যয় করেছে ২০০০ টাকা।মামা-মামির জন্য কিছুই নিতে পারেনি।অন্যদিকে তার বোনকে দেওয়া হয়েছে ৫০০ টাকা। তার সাকুল্যে ব্যয় হয়েছে ১৫০ টাকা।আরও আছে ৩৫০ টাকা।!!
----- বই সমতাই কি জাস্টিস??
লেখকঃইয়াকুব আলী।

এখন কথা হলো ছেলে থেকে মেয়ের ভাগ অর্ধেক হওয়ার পড়েও মেয়ের টাকা বেঁচে গেলো!!

ইসলামের মধ্যে মহান আল্লাহ্ পাক মেয়েকে মাত্র ৪ ক্ষেত্রে ছেলেদের অর্ধেক সম্পদ পাওয়ার কথা বলেছেন।কিন্তু বাকি সব জায়গায় মেয়েদের সমান ও বেশি পাওয়ার অধিকার দিয়েছে ইসলাম।

★এখন ৪ ক্ষেত্রে ছেলেদের ভাগ মেয়েরা অর্ধেক পাবে। উপরের বইটির দেওয়া উদাহরণ দ্বারা বুঝা যায় এই ৪ ক্ষেত্রের দিক থেকেও মেয়েদের কত সুবিধা ইসলাম দিয়েছেন।আর বাকি সব সুবিধা গুলো না জানি কত সুন্দর করে তৈরি করে দিয়েছেন আল্লাহ্ পাক নারীদের জন্য।

#ইসলাম_নিয়ামত।
 দুআ চাই।
----মুহাম্মাাদ মিনহাজুল ইসলাম।

ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook