আপনি কি জব খুঁজছেন? | লেখকঃ ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী
Link will be apear in 15 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
.
বইঃ আপনি কি জব খুঁজছেন?
লেখকঃ ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী
অনুবাদকঃ মাওলানা মাকসুদ আহমাদ
প্রকাশকঃ হুদহুদ প্রকাশন
মুদ্রিত মূল্যঃ ২৪০৳
পৃষ্ঠাঃ ১৩৬
.
ছোট অবস্থা থেকে আমাদের প্রায় পরিবার ও স্কুলগুলোতে শেখানো হয় লেখাপড়া করে চাকরি করতে হবে। সেই সাথে অর্থ-সম্পত্তি আর্জনের মাধ্যমে উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলতে হবে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আল্লাহ তায়ালা মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই ইচ্ছাশক্তি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত স্বরুপ। এই আমানতের সঠিক ব্যবহারের মাধ্যমেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব। দুনিয়ার জীবনে চাকরি করলে যেমন শান্তিপূর্ণভাবে থাকা যায়। তেমনিভাবে পরকালীন জীবনে শান্তিপূর্ণ ভাবে থাকতে হলে দুনিয়াবী জীবনের চাকরির উপরেই নির্ভর করতে হয় । যে চাকরি আল্লাহ নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সবাইকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আমরা পরকালীন জীবনের জন্য চাকরির চিন্তা ছেড়ে দুনিয়াবী চাকরির দিকেই ঝুকে পড়ছি। কিন্তু আমাদের তো উচিত ছিল পরকালের স্বার্থে দুনিয়ার জীবন পরিচালনা করা।
এখন আমি যে বইটির কথা বলবো তাতে দুনিয়ার চাকরি নয় বরং পরকালের জন্য আল্লাহ প্রদত্ত চাকরির কথা বলা হয়েছে। বইটির নাম " আপনি কি জব খুজছেন " বইটির লেখক ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী। যিনি একাধারে একজন লেখক, গবেষক, সুবক্তা ও ইসলামী চিন্তাবিদ।
এক্ষনে আমি বইটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ-
▶ সার-সংক্ষেপঃ-
দুনিয়ার জীবনে চাকরির পিছনে আমরা হন্যে হয়ে ছুটছি। চাকরি যেন সোনার হরিণ। কত জায়গায় কোচিং করা, কত কৌশল আর চেষ্টা তদবির করছি তার ইয়ত্তা নেই। কিন্তু এর বিপরীতে আরেকটি চাকরি আছে যেটা আল্লাহ প্রদত্ত চাকরি। এখানে যোগ্যতার কোন সীমাবদ্ধতা নেই। নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সবাই চাকরি পাবে।
পরকালে শান্তির আশায় যুবকদের উদ্দেশ্যে করে লেখক ১১ টি অসিয়ত করেছেন। যেগুলো বিভিন্ন ঘটনাবলি ও উপর্যুক্ত আয়াত ও হাদীস দ্বারা সন্নিবেশিত। তার মধ্যে কয়েকটি অসীয়তের সার-সংক্ষেপ হলো-
জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, নেক কাজের হাতিয়ার হিসেবে। দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় একেবারেই তুচ্ছ। সুতরাং সবসময় দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত।
সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে।
জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে আল্লাহ প্রদত্ত দ্বীনের দাওয়াত প্রদান অব্যহত রাখতে হবে।
সর্বাবস্থায় অন্যায়ের প্রতিরোদ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করা যায়।
এভাবে অসীয়ত গুলো অধ্যয়ন করলে পাঠক বুঝতে পারবে মানুষের জীবন আসলেই কতটা ক্ষণস্থায়ী। একদিন এই ক্ষনস্থায়ী জীবনের সবকিছু ফেলে পাড়ি জমাতে হবে পরকালের পথে। সেখানেই রয়েছে আমাদের প্রকৃত আবাসস্থল। আর সেখানে থাকতে অনন্তকাল। অতএব যে যেভাবে পারেন, যতটুকু পারেন সবসময় দুনিয়াবী চাকরির পিছনে না ছুটে কিছু সময় আখিরাতের পিছনেও ব্যয় করুন। এর ফলে বেতন হিসেবে পাওয়া যাবে চিরসূখের আবাসস্থল জান্নাত।
.
▶ ব্যক্তিগত অনূভুতিঃ-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। দামের দিক থেকেও সাশ্রয়ী।
বইটি পড়ার সময় পাঠকের চিন্তায় ভেসে উঠবে দুনিয়ায় আমরা কি করছি? কেনইবা করছি? আখিরাতের অনন্ত জীবনের জন্যই বা কি করেছি?
নিজেকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে এ বই হতে পারে আপনার আদর্শ সঙ্গী। তাই সকল পাঠকের প্রতি অনুরোধ বইটি একবার হলেও পড়ুন।
,






