Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য। ♦লেখকঃ সালেক খোকন


#নতুন_বইয়ের_খবরঃ

কালি ও কলম পুরষ্কারপ্রাপ্ত লেখক,গবেষক সালেক খোকনের গবেষণালব্ধ বই "১৯৭১: রক্ত,মাটি ও বীরের গদ্য"। বইটি পাবেন রকমারিতে।

♦বইঃ ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য।
♦লেখকঃ সালেক খোকন।
♦প্রকাশনীঃ কথাপ্রকাশ।
♦প্রচ্ছদঃ সব্যসাচী হাজরা।
♦মূল্যঃ ৩০০ টাকা।

মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস ও সাহিত্য সম্পর্কে অনেকের ধারনা স্পষ্ট নয়। স্বাধীনতা-উত্তরকালে রচিত ও হাতের কাছে পাওয়া পঠিত মুক্তিযুদ্ধ সাহিত্যগুলোর বেশির ভাগই স্মৃতি-অাশ্রয়ী এবং অাবেগে ভরপুর। সত্যিকার বস্তুনিষ্ঠ ইতিহাস মাঠপর্যায় থেকে তুলে অানার চেষ্টা খুব বেশি হয়নি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক গবেষক সালেক খোকনের "১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য" গ্রন্থটি।

সাক্ষাৎকারের মধ্য দিয়ে একাত্তরের রণাঙ্গনের চিত্র ফুটিয়ে তোলাটা বাংলাদেশে নতুন কিছু নয়। কিন্তু সালেক খোকনের সরল গদ্যে লেখা মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারগুলো সাক্ষাৎ একেকটি ফিল্ম স্ক্রিপ্ট যেন।
ছোট ছোট দৃশ্যকল্পের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন মুক্তিযোদ্ধাদের শৈশব, কৈশোর, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি,
রণাঙ্গনের স্মৃতি, বীরত্ব, পাপ্তি ও অপ্রাপ্তি, বর্তমান অবস্থানসহ খুঁটিনাটি অনেক বিষয়। জাত-পাত, লিঙ্গ, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উপেক্ষা করে তিনি সাক্ষাৎকারের মানুষ হিসেবে বেছে নিয়েছেন একাত্তরের রণাঙ্গনে অাহত ও বীরত্ব দেখানো মুক্তিযোদ্ধাদের।গ্রন্থটিতে একজন সাব সেক্টর কমান্ডার,
দুজন বীরপ্রতীক, একজন নারী মুক্তিযোদ্ধা, দুজন বিএলএফ কমান্ডার ও তিনজন বীর মুক্তিযোদ্ধার ভাষ্য থেকে তুলে অানা হয়েছে একাত্তরের হৃদয়ছোঁয়া কাহিনি। রণাঙ্গনের যোদ্ধাদের নিজ বর্ণনায় তাৎকালীন প্রেক্ষাপটের পাশাপাশি বিভিন্ন দলিল ও অালোকচিত্র
সন্নিবেশিত হয়েছে, যা নিঃসন্দেহে অাগামী ও বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে সহায়ক ভূমিকা রাখবে।

সাক্ষাৎকার পড়তে যাদের একঘেয়ে লাগে, তাদের ধারনা পাল্টাবে। সালেক খোকনের লেখাগুলো পাঠককে চুম্বকের মত ঐতিহাসিক একাত্তরের গহিনে নিয়ে যাবে। পাঠক পাবেন একটা পুরো জীবন; যে জীবন যোদ্ধার, স্বপ্নের, ক্লান্তির, প্রাপ্তি-অপ্রাপ্তির ও দর্শনের।

লেখকের অন্যান্য গ্রন্থসমূহঃ
★অাদিবাসী উৎসব।
★কালপ্রবাহে অাদিবাসী।
★অাদিবাসী জীবনগাথা।
★অাদিবাসী মিথ এবং অন্যান্য।
★অাদিবাসী পুরাণ (জাগৃতি প্রকাশনী)।
★বিদ্রোহ-সংগ্রামে অাদিবাসী (কথাপ্রকাশ)।
★যুদ্ধ দিনের গদ্য ও প্রামাণ্য।
★অাদিবাসী বিয়েকথা (কথাপ্রকাশ)।
★১৯৭১: যুদ্ধাহতের বয়ান।
★যুদ্ধাহতের ভাষ্য।
★রক্তে রাঙ্গা একাত্তর (পাঞ্জেরী প্রকাশনী)।
★১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা (সময় প্রকাশনী)।
★১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা (কথাপ্রকাশ)।
★১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি (বেঙ্গল পাবলি)।
★দেশে বেড়াই (কথাপ্রকাশ)।
★চন্দন পাহাড়ে (ইকরিমিকরি)।

(কার্টেসীঃ তন্ময় ইমরান ভাই; গল্পকার,সাংবাদিক)।

ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook