অন্তিম মুহূর্ত ♦️লেখক : শাইখ আব্দুল মালিক আল-কাসিম
Link will be apear in 15 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
প্রিয় নবিজির অন্তিম মুহূর্তের বাণী :
আমাদের নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সকল নবি-রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তিনি। সকল সৃষ্টির মধ্যে সর্বোত্তম ও সম্মানিত। কিন্তু মৃত্যুযন্ত্রণা তাঁকেও ভোগ করতে হয়েছিল।
ইনতেকালের পূর্ব সময়ে। অন্তিম মুহূর্তে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার পানির পাত্রে হাত দিয়ে নিজের চেহারা মুছে নিচ্ছিলেন। আর বলছিলেন,
لَا إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ
‘আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন।’
ফাতিমা রা. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে। এ কষ্ট ও যন্ত্রণা দেখে তিনি বললেন, ‘হায়, আমার বাবার কত কষ্ট হচ্ছে!’
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
لَيْسَ عَلَى أَبِيكِ كَرْبٌ بَعْدَ اليَوْمِ
‘আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই।’
ভাই! পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সম্মানিত মানবের অন্তিম মুহূর্তের অবস্থার বর্ণনা এটি। যার আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এ বর্ণনা তাঁর অন্তিম মুহূর্তের।
.
আমরা যেদিকেই যাই। যেখানেই আত্মগোপন করি না কেন। মৃত্যু একদিন আমাদের কাছে আসবেই। আমাদের পাকড়াও করবেই। যদি আমাদের এ কথা বলা হয় যে, কয়েক শত বছর পর তোমাদের মৃত্যু হবে। তবুও তো একটি দিন চলে গেলে একটি রাত অতিবাহিত হলে আমাদের চিন্তিত হওয়া দরকার এবং প্রতিনিয়ত আমাদের চিন্তা ও পেরেশানি আরও বৃদ্ধি পাওয়া দরকার। কারণ, এই রাত-দিনের প্রস্থানই তো ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কিন্তু আমাদের জীবন তো আরও ছোট, আমাদের হায়াত তো আরও অনেক কম। সাধারণত ষাট-সত্তর বছরের। বরং আমাদের কারও মৃত্যু তো এরও আগে হয়ে যায়। বার্ধক্যে পৌঁছার আগেই, যুবক বয়সে বা তারও আগে। কিন্তু মৃত্যুর জন্য আমাদের সেই চিন্তা কোথায়? মৃত্যুর জন্য আমাদের সেই প্রস্তুতি কোথায়?
আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমরা কি সেই দীর্ঘ সফরের জন্য পাথেয় সংগ্রহ করছি? মৃত্যুর সাথে সাক্ষাৎ করার জন্য কি আমরা প্রস্তুত আছি? আল্লাহর শপথ, মৃত্যুর পর আমাদের জন্য অপেক্ষা করছে সংকীর্ণ কবর ও তার প্রশ্ন-উত্তর। এরপর কিয়ামতের দিনের ভয়াবহতা। তারপর হয়তো জান্নাত, নয়তো জাহান্নাম।
-
♦️বই : অন্তিম মুহূর্ত
♦️লেখক : শাইখ আব্দুল মালিক আল-কাসিম
♦️অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ
♦️প্রকাশনী : রুহামা পাবলিকেশন
♦️বইটির পৃষ্ঠা সংখ্যা : ৮৮
♦️মুদ্রিত মূল্য : ১১৫ টাকা (২৫% ছাড়ে বিক্রয় মূল্য : ৮৫ টাকা)






