এক দিঘল দিনে নবিজি ﷺ লেখকঃ আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরী
Link will be apear in 15 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
ওয়াফিলাইফ
বই: এক দিঘল দিনে নবিজি ﷺ
লেখক : আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরী
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
পৃষ্ঠা: ১৮২
বিষয়বস্তু: সুন্নাত ও শিষ্টাচার
▶লেখক পরিচিতি:
পুরো নাম ডক্টর আবুল ওয়াহাব বিন নাসির আত তুরাইরি। ইমাম মুহাম্মাদ বিন সাঊদ আল-ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। উসূলুদ-দীন কলেজ থেকে স্নাতক ডিগ্রী, ইমাম মুহাম্মাদ বিন সাঊড আল-ইসলামিয়া থেকে পোস্টগ্রাজুয়েট করেছেন। ‘এক দিঘল দিনে নবিজি’ সম্ভবত বাংলায় এটাই তার প্রথম অনূদিত গ্রন্থ।
.
▶এক দিঘল দিনে নবিজি ﷺ
নবিজি ﷺ-কে জানার শেষ নেই। নবিজির ইন্তিকালের পর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত বহু সীরাত গ্রন্থ লেখা হয়েছে। সীরাত গ্রন্থে নবিজির জীবনকাল আলোচনা করা হয়। প্রতিটি ঘটনা পরম্পরায় সাজানো হয় নববি জিন্দেগি। কিন্তু এক দিঘল দিনে নবিজি এই দিক থেকে ব্যতিক্রমধর্মী একটি বই। এতে স্থান পেয়েছে নবিজির প্রতিটি মুহূর্ত। সূর্য উঠা থেকে শুরু করে নিশিতে—প্রতিটি মুহূর্ত নবিজির কীভাবে কাটত, ব্যক্তিগত আমল-আখলাক সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে গল্পের আঙ্গিকে।
.
▶এটা কি কোনো সীরাত-গ্রন্থ?
আমাদের আর সাহাবিদের মাঝে প্রধান পার্থক্য হচ্ছে, সাহাবীগণ নবিজির জন্ম মৃত্যুর তারিখ জেনেই ক্ষান্ত থাকতেন না, তারা নবিজির প্রতিটি নিমেষ জানার আপ্রাণ চেষ্টা করতেন। কীভাবে সেখান থেকে পরকালের পাথেয় গ্রহণ করা যায়, সেই চেষ্টায় থাকতেন। নবিজির সুন্নাহকে তারা ভালোবেসে বরন করে নিতেন, ফলে সুন্নাহ মানে তাদের কাছে ‘ছাড়া যায় নয়’, বরং সুন্নাহ তারা পালন করতেন, কারণ, ‘এটা নবিজি করেছেন।’
নবিজির দিবারাত্রিগুলো হাদীসের পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সীরাতগ্রন্থ পড়ে ঘটনা জানা যায়, কিন্তু নবিজি কখন কী করতেন তা জানা যায় না। আবার যিকির আযকারের কিতাব পড়ে মাসনূন দুয়া-যিকির শেখা যায়, কখন কী পড়তে হয় জানা যায়, কিন্তু আদবকেতা শেখা যায় না। ‘এক দিঘল দিনে নবিজি’ উভয় অপূর্ণতাই দূর করেছে। এতে প্রিয় নবির প্রতিটি মুহূর্তে এমন এক মালায় বাঁধা হয়েছে, যে মালা গলায় জড়ানো মানে নবিজিকে সামনে থেকে দেখতে পাওয়া! যেন প্রতিটি মুহূর্ত তাঁর সাথে কাটানোর এক মহা সুযোগ মিলে গেছে! উপরন্তু ভাষার প্রাঞ্জলতা একে ভিন্ন স্তরে পৌঁছে দিয়েছে। এতটা সুমিষ্ট ভাষায় নবিজিকে নিয়ে ইতিপূর্বে কোনো বই পড়িনি। নবিজির সুন্নাহকে ভালোবেসে বরন করে নিতে বইটি অত্যন্ত চমৎকার। এছাড়া সুন্নতের শিক্ষার ধাঁচে দৈনন্দিন রুটিন সাঁজাতেও বেশ উপকারী পাথেয়।
.
▶যা কিছু ভালো লাগেনি:
আসলে ভালো না লাগার মতো বিষয় এই বইতে নেই বললেই চলে। আমার বিশ্বাস, যে কোনো পাঠক বইটি একবার পড়লে মুগ্ধ না হয়ে পারবে না। তবে প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করব, বইটির দ্বিতীয় সংস্করণ হার্ড কভারে প্রকাশ করার জন্য। তাহলে বইটি হবে ‘সোনায় সোহাগা’।
.
▶শেষ কথা:
ভালোবাসার আরেক নাম নবিজি ﷺ। ঈমানের দাবী নবিজিকে ভালোবাসা। আর অন্যান্য ভালোবাসার ন্যায় এই ভালোবাসারও কিছু আবদার আছে, প্রয়োজন আছে পরিচর্যার। নবিজির প্রতি আমাদের ভালোবাসা তখনই পূর্ণতা পাবে, যখন আমরা নবিজিকে জানবো যেভাবে সাহাবিগণ জেনেছেন, তাঁর আদর্শ মানবো যেভাবে সাহাবিগণ মেনে গেছেন। ‘এক দিঘল দিনে নবিজি’ পাঠককে সেই প্রেমিকদের কাতারে আমন্ত্রণ জানিয়েই রচিত।






