Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

আসল বাড়ির খোঁজে লেখক: আবূ ইয়াহইয়া, পাকিস্তান




বই: আসল বাড়ির খোঁজে
লেখক: আবূ ইয়াহইয়া, পাকিস্তান
অনুবাদক: ওয়ালী উল্লাহ আরমান
প্রকাশক: ইসলামিয়া কুতুবখানা
পৃষ্ঠা সংখ্যা: ২২৪
হাদিয়া: ২৪০ টাকা মাত্র।
,
"আসল বাড়ির খোজে" মূলত পরকালের উপর ভিত্তি করেই লেখা একটি অনন্য কল্পনাধর্মী উপন্যাস । এই উপন্যাসে আলোচিত হয়েছে আমাদের জীবন বদলে দেয়ার মত এক অবিস্মরণীয় উপাখ্যান।
.
***কাহিনী সংক্ষেপ:-***
উপন্যাসের প্রধান চরিত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ এমন ব্যক্তি যিনি জীবনের পুরোটা সময় ইসলামের পথে ব্যয় করেছে। সেই সাথে লিখনীর মাধ্যমেও দ্বীনের প্রচার অব্যহত রেখেছে। আরেকটি চরিত্র সালেহ। যিনি আব্দুল্লাহর ডান কাধের ফেরেশতা। শুরু থেকে সালেহ আব্দুল্লাহর সাথে সাথেই থাকে। আব্দুল্লাহর মনে তাৎক্ষণিক উদয় হওয়া সব প্রশ্নের জবাব দিয়ে যায় । ধীরে ধীরে কাহিনী পরিক্রমা এগিয়ে যায় কবর থেকে শুরু করে কিয়ামতের মাঠ পর্যন্ত। কিয়ামতের মাঠে আব্দুল্লাহ খুজে ফেরে পিতা মাতা, আত্নীয়জন, পরিচিতজনদের। প্রত্যক্ষ করতে থাকে তাদের বাস্তব অবস্থার চিত্র। এখান সবার দুনিয়ার জীবন শেষ। এই কিয়ামতের ময়দানে রাজত্ব শুধুমাত্র আল্লাহ তায়ালার। দুনিয়ার সকল ভালো মন্দের ফায়সালা তিনিই করবেন।
ঘটতে থাকে আরো বিভিন্ন ঘটনা-দূর্ঘটনা। কাহিনী প্লটে উঠে আসে হাশরের ময়দানের ভয়াবহতা, দুনিয়ায় বেপরোয়া চলাফেরা করার ভয়ংকর পরিণতি সম্পর্কে।
সেখানে প্রত্যেক মানুষের ভালো ও মন্দ কর্মের হিসাব হবে। যারা দুনিয়ায় মৃত্যু পর্যন্ত ইসলামে অধিষ্ঠিত থেকেছে ও সৎকর্ম করেছে পরকালে বিচারের ময়দানে তারাই সফলকাম হবে। প্রত্যেক সফলকাম মানুষদের আমলনামা ডান হাতে দেয়া হবে। তখন মুমিনদের খুশির সীমা থাকবে না। পক্ষান্তরে যারা দুনিয়াতে ইসলামের বিধান অনুযায়ী চলতে অপারগতা প্রদর্শন করেছে ও অসৎকর্ম করেছে তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। অনেকেই আবার আব্দুল্লাহ পুত্রের মত অল্পের জন্য বেচে যাবে। কেউ কেউ জীবনে কিছু আমল কম থাকার কারনে রাসূলের সুপারিশ ক্রমে ডানহাতে আমলনামা প্রদান করা হবে। মুমিনদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে।
এরপরই আসে পুলসিরাত পর্ব। ডানহাতে আমলনামা প্রাপ্ত মুমিন বান্দাগণ সহজেই পুলসিরাত পার হয়ে যাবে। পক্ষান্তরে বামহাতে আমলনামা প্রাপ্ত মুশরিক ও মুনাফিকরা জাহান্নামের অতল গহব্বরে নিমজ্জিত হবে। যারা
পুলশিরাত পার হবে তাদের জন্য রয়েছে অনন্ত অনাদিকাল থাকার জন্য পরম কাঙ্ক্ষিত জান্নাত। আব্দুল্লাহ জান্নাতিদের কাতারে অন্তর্ভুক্ত হবে । সেখানে সে জান্নতের অপার শান্তি লাভ করবে। জান্নাতিরা জান্নাতের অপরুপ সৌন্দর্য দেখে মুগ্ধ হবে। তাদের জন্য থাকবে হুর, গিলমান সহ উপভোগের নানা উপকরণ। আরো থাকবে সুন্দর পরিবেশ ও সুউচ্চ প্রসাদ। মোটকথা তাদের জন্য আল্লাহ কতৃক প্রদত্ত নেয়ামতের শেষ নেই।
.
***ব্যক্তিগত পর্যালোচনা:-***
বইটি একটি অনুবাদ গ্রন্থ হলেও পড়ে মনেই হয়না এটা কোন অনুবাদ গ্রন্থ। বরং মনে হ্বে এটা লেখকের মৌলিক রচনা। বাস্তবতা ও সুন্দর উপস্থাপনার মিশেল বইটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। বইটিতে সকলের জন্যই রয়েছে চিন্তার খোরাক।
বইটি পড়ার সময় মনে হয়েছে আমি নিজে দাড়িয়ে থেকেই যেন কেয়ামতের ঘটনাবলী পর্যবেক্ষণ করছি। লেখক কল্পনার তুলিতে উঠিয়ে আনতে চেষ্টা করেছেন কবর, কিয়ামত, হাশর, মিজান, পুলসিরাত, জান্নাত-জাহান্নামের বিভিন্ন চিত্র ও ধারাবাহিক বর্ণনা। যদিওবা তিনি কল্পিত কিছু চরিত্র দ্বারা উপন্যাসের প্লট সাজিয়েছেন। তথাপি এগুলো বানোয়াট কোন কাহিনী নয় বরং তিনি কুরআন হাদিসের অকাট্য বর্ণনা অনুযায়ী গল্পের প্লট সাজিয়েছেন ।
তাই সকলের প্রতি অনুরোধ বইটি একবার হলেও পড়ুন আর নেমে পড়ুন। আপনার নিজের বর্তমান অবস্থান বুঝতে চেষ্টা করুন। আর নেমে পড়ুন আসল বাড়ির খোজে। নিয়ে ফেলুন পরকালের প্রস্তুতি। প্রাণপণে বাচার চেষ্টা করুন জাহান্নাম থেকে। প্রত্যাশা করুন জান্নাত প্রাপ্তির। যেখানে আমরা চিরশান্তিতে থাকবো অনন্ত অনাদিকাল।
.


ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook