Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

নবীজির ﷺ দিনলিপি লেখকঃ শাইখ আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইবি




বিসমিল্লাহির রাহমানির রাহীম
 #ওয়াফি_লাইফ_পাঠকের_ভালো_লাগা_ডিসেম্বর_২০১৯
আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বই রিভিউঃ
বইঃ নবীজির ﷺ দিনলিপি
লেখকঃ শাইখ আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইবি
আনুবাদঃ মুহাম্মাদ আব্দুলাহ ও তাহিরা আমাতুল্লাহ
প্রকাশনীঃ মাকতাবুল আসলাফ
শার’ঈ সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-মাসউদ
মুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা মাত্র
পৃষ্ঠা সংখ্যাঃ ১৫২
…………………………………..

বইটি কি নিয়ে সাজানো এবং কেন লেখা ?
Ø বইটিতে মূলত নবীজির ﷺ সমগ্র দিনের কার্যকলাপের একটি পরিপূর্ণ চিত্রের সমন্বয় একটি দিনের আদলে সাজানো হয়েছে।
Ø এ সংক্ষিপ্ত সীরাহ গ্রন্থটি অন্যান্য সীরাহ গ্রন্থের তুলনায় ভিন্ন আঙ্গিকে লেখা হয়েছে রাসূলের ﷺ প্রতিদিনের কাজ ও অভ্যাসের সমন্বয় করার জন্য। যাতে আমরা ইতিহাসের সবচেয়ে বরকতময়, সফল ও প্রোডাক্টিভ মানুষটির জীবনের আলোকে আমাদের জীবনের প্রতিটি দিনের প্রতি মুহূর্তকে সাজাতে শিখতে সক্ষম হই । কারন দুনিয়াবি ও আখিরাতের সফলতা আসতে পারে শুধুমাত্র এ অসাধারন মানুষের প্রতিটি পদক্ষেপ অনুসরনের মাধ্যমে, আর আল্লাহ্‌ তায়লা এ বিষয়টি কোর’আনেও উল্লেখ করে বলেন,
 “তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।”
সূরা আহযাব ৩৩:১১

প্রশংসনীয় লিখনী
সমগ্র দিনের কার্যকলাপের উপর সংক্ষিপ্ত সীরাহ লেখার কাজটি যথেষ্ট কঠিন হওয়া সত্তেও শাইখ আব্দুল ওয়াহহাব মাত্র ১৯ টি অধ্যায়ে এ অসাধারণ কাজটি করছেন দক্ষ হাতে, যত্ন নিয়ে ২০ টি বছরে, বার বার মাশোয়ারা করেছেন জ্ঞানী সব আলেমদের সাথে, বার বার সংশোধনী এনেছেন ধৈর্যের সাথে বিজ্ঞ পরামর্শদাতাদের মতামতে। এর ফলাফল বইটি পড়তে গেলে ক্ষনে ক্ষনে আপনি টের পাবেন, মনে হবে যেন রাসূলুল্লাহের ﷺ সাথেই হেঁটে চলেছেন মদিনার রাস্তায়, বা আছেন কোন হালাকায়, বা জীবন ঘনিষ্ঠ মুহূর্তগুলোর জানা সমস্যার অজানা উত্তর জেনে নিচ্ছেন চোখের সামনে, খুব সহজেই।

বইটি কেন পড়ব ?
Ø আল্লাহর রাসূলের ﷺ ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সম্ভাব্য সব সুন্নাহ নোট করে দেয়া হয়েছে বইটিতে প্রয়োজনীয় সব দোয়ার সমন্বয়ে। সুন্নাহগুলো যথেষ্ট সময় নিয়ে আয়ত্বে আনার মাধ্যমে এবং যাথাযথ পরিকল্পনায় দোয়াগুলো সহজেই শিখে নিতে পারেন আসন্ন রামাদানের প্রস্তুতি সরূপ। আপনার দৈনন্দিন আমলিয়াতের ক্ষেত্রে যদি এ বইটির আলোকে ২০, ৩০ বা ৫০ % ও উন্নতি করতে পারেন বর্তমানের তুলনায়, তবে আশা করা যায় সামনের রামাদান আপনি ২০, ৩০ বা ৫০% ভালো কাটাবেন পূর্ববর্তী রামাদানগুলোর তুলনায় ইন শা আল্লাহ্‌। এবং রামাদানের পরবর্তী সময়গুলোতেও এর উল্লেখযোগ্য প্রভাব বিদ্যমান থাকবে ইন শা আল্লাহ্‌। আমরা কে না চাই জীবনের প্রতি মুহূর্ত আল্লাহর প্রিয় রাসূলের ﷺ মত কাটাতে ?
Ø বইটিতে বর্ণিত হয়েছে কেমন ছিলেন তিনি তাঁর পরিবারের জন্য, সাহাবাদের জন্য, ছোটদের জন্য বা সামান্য এক দাসীর সাথে সাক্ষাতের সময়, সংক্ষিপ্ত পরিসরে এক হৃদয়গ্রাহী উপায়ে। যা আমাদের দিনের শত ব্যস্ততার মাঝেও সুন্দর আদবের সাথে চলতে শেখাবে ইন শা আল্লাহ্‌।
Ø দিনের কোন একটি সময়ের বর্ণনা দিতে লেখক গল্পচ্ছলে সমন্বয় করেছেন ঐ সময়ের উপর বর্ণিত সম্ভাব্য সকল সহিহ হাদিস অত্যন্ত সতর্কতার সাথে। রাসূলের ﷺ কথা বা সাহাবা রাদ্বিয়াল্লাহু আনহুমাদের বক্তব্য অক্ষুন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বইটিতে, যা পাঠক যদি মুখস্ত করতে চান খুব সহজেই মুখস্ত করতে পারবেন দাওয়াতি কাজে বর্ণনার জন্য ইন শা আল্লাহ্‌।
Ø বইয়ের শেষ অধ্যায়ে অনন্য এ মানুষটির পুরো দিনের সারাংশ সংযোজিত হয়েছে, যা সহজে রাসূলের ﷺ বরকতময় একটি দিনের ধারণা দিতে সক্ষম এবং খুব একটা বই পড়তে পছন্দ করেন না এমন ব্যক্তিরাও বইটির এ অংশ খুবই উপকারী পাবেন ইন শা আল্লাহ্‌। কিশোর থেকে বয়োজ্যেষ্ঠ সবার জন্যই বইটি উপযোগী, মা শা আল্লাহ্‌।
Ø আমাদের সালাফদের চিনতে ও কিছু অসাধারন বইয়ের নাম জানতে গ্রন্থপঞ্জিটি পড়ে নেয়া যেতেই পারে।

বইটির যা কিছু ভালো
Ø দৃষ্টিনন্দন প্রচ্ছদ
Ø নজরকারা পৃষ্ঠাসজ্জা
Ø সংযোজিত প্রয়োজনীয় টীকা
Ø উন্নত কাগজ, বাইন্ডিং এবং হার্ডকাভার
Ø বুকমার্কের জন্য সংযোজিত রূপালি ফিতা
Ø প্রাঞ্জল অনুবাদ
Ø সাশ্রয়ী দাম
Ø পাঠকদের পাঠানুভূতি লিখার জন্য নোট কলাম

সামান্য ভুল-ত্রুটি
Ø ৩০ নং পেইজের প্রথম দোয়াটির আরবি পুরোপুরি দেয়া হয়নি সম্ভবত ভুলবশত। প্রকাশনীকে জানানো হয়েছে অবশ্য এ ব্যাপারে।
Ø ৬৯ নং পেইজে *অসম ভালোবাসা- অসীম ভালোবাসা হবে।

ব্যক্তিগত পাঠানুভূতি
রাসূলুল্লাহ ﷺ !
“তাঁর ﷺ ছিল এক জ্যোতির্ময় জীবন, যিনি ছিলেন দীপ্তিমান সূর্যের নিচে হেঁটে চলা এক কিংবদন্তি বার্তাবাহক।”
শোকর আর সবরের এ একনিষ্ঠ সাধকের দিনলিপি নির্মল স্বচ্ছতায় বর্ণিত হয়েছে বইয়ের পরতে পরতে, সাবলীল ও সুন্দর উপস্থাপনায়। সীরাহের এ ছোট বইটি আপনাকে যা শিখাতে সক্ষম, অনেক বড় বড় সীরাহ গ্রন্থও তা শিখাতে অক্ষম।
বইটি এমন যে বার বার জাবর কাটতে বাধ্য করবে আপনাকে, যতক্ষন না আপনি বইটিকে পুরোপুরি হজম করে নিচ্ছেন। সত্যিই এর নির্যাস থেকে উপকৃত হতে চাইলে বইটিতে বর্ণিত আমল আর দোয়াসমূহ না শিখে বইটি তাকে ফেলে রাখতে মন চাইবে না।
আল্লাহ্‌ রাব্বুল ইজ্জাহ বইটির লেখক, অনুবাদক আর অনুবাদিকা এবং বই সংশ্লিষ্ট সবার প্রতিটি কাজে অপরিমিত বারাকাহ দিন। খুব যত্নের সাথে তারা বইটি পাঠকের হাতে তুলে দিয়েছেন, মা শা আল্লাহ্‌। বইটিকে তাদের নাজাতের উছিলা করে দিন এবং জান্নাতুল ফিরদাউস আল ’আলার উত্তরাধিকারী করুন তাদের প্রত্যেককে। আমিন।
.................................
এ রিভিউতে যা কিছু কল্যাণকর তা আমার রবের তরফ থেকে, যা কিছু অকল্যাণকর তা আমার ও শয়তানের তরফ থেকে। আল্লাহ্‌ আমাদের নেক কাজগুলো ইখলাস পূর্ণ করে দিন এবং কবুল করে নিন। আমিন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ্‌ ইলাহা ইল্লা আন্‌তা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।


ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook