Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

হিফজ করতে হলে। লেখকঃ শাইখ আব্দুল কাইয়্যুম আস-সুহাইবানী।




বইঃ হিফজ করতে হলে।
লেখকঃ শাইখ আব্দুল কাইয়্যুম আস-সুহাইবানী।
অনুবাদঃ আব্দুল্লাহ মাহমুদ।
সমকালীন প্রকাশনী
প্রচ্ছদমূল্যঃ ১৪১ টাকা।

বইয়ের নাম থেকেই অনেকটা অনুমান করতে পারা যায় যে এতে কি বিষয়ে আলোচনা করা হয়েছে।
হিফজ শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। আর এই শব্দটা আমরা ব্যবহার করি কোনআন মুখস্ত করার ক্ষেত্রে।
এই বইটাতেও কোরআন মুখস্ত করার পাশাপাশি হাদিস মুখস্তের কথাও বলা হয়েছে।
বইটি ছয়টি অধ্যায়ে বিন্যস্ত।
♦প্রথম অধ্যায়ে হিফজ করার গুরুত্ব আলাচনা করা হয়েছে।
মুখস্তকরনের গুরুত্ব ও মাহাত্ম্য আকশচুম্বি। একজন সফল ছাত্র ও সফল ব্যাক্তি হতে হলে যেমন অত্যধিক পড়াশোনার বিকল্প নেই, তেমনি তার অধ্যয়নকৃত জিনিস মুখস্ত করারও বিকল্প নেই।
আমরা আমাদের মুসলিম জাতির ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই,মুখস্তকরণে মুসলিম জাতির ঐতিহ্য। মুখস্তকরণে মুসলিম জাতি যে-ইতিহাস সৃষ্টি করেছেন,তা কখনও কোনো জাতি করতে সক্ষম হয়নি।এর প্রথম ভিত্তি স্থাপন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।তার কাছে জীবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলে, তিনি তা মুখস্ত করার জন্য তাড়াহুড়ো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সাহাবীদের বিভিন্ন উপায়ে মুখস্ত করার প্রতি উৎসাহ উদ্দীপনা জোগাতেন।
♦দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে হিফজ ও স্মরণশক্তি বৃদ্ধির বিষ্ময়কর ঘটনা। যেগুলো শিক্ষার্থীদের ঘুমন্ত উদ্যোমকে জাগিয়ে তুলবে,তাদেরকে দৃঢ় প্রত্যয়ী করে করবে,জ্ঞান অর্জনের পথ মসৃণ ও নিষ্কণ্টক করবে,বর্ধিত অধ্যয়ন ও অধ্যবসায়ে উজ্জীবিত করবে।

♦হিফজ করতে আগ্রহী হলে অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে দৃঢ়তার সাথে চেষ্টা করলে খুব সহজেই লক্ষ্যে পৌঁছানো যাবে। কারন কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা ও সে অনুযায়ী কাজ করা। তাই তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে মুখস্ত করার পদ্ধতি ও হিফজের সহায়িকা নিয়ে আলোচনা করা হয়েছে।
পঞ্চম অধ্যায়ে কোরআন হিফজ করার ফজিলত আলোচনা করা হয়েছে।
♦কোরআনুল কারীম হিফজ করার ফজিলত সংক্রান্ত অসংখ্য আয়াত ও হাদীস রয়েছে। তন্মধ্যে একটি হাদীস যা দ্বারা সহজেই কোরআন মুখস্তের মাহাত্ম্য কতটা সহজেই অনুমান যায়
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
 মানুষের মধ্যে কতক লোক আল্লাহর পরিজন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, 'হে আল্লাহর রাসূল,তারা কারা?' তিনি বললেন, কোরআনের বাহকগণ আল্লাহর পরিজন ও বিশেষ বান্দা।'
♦হাদীস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। তাই কোরআন ফজিলত কোরআন হিফজের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং হিফজুল হাদীসের ক্ষেত্রেও পরিব্যাপ্ত। হাদীস মুখস্ত করা উত্তম ইবাদত এবং অঢেল নেকী অর্জনের মাধ্যম। তাই সর্বশেষ অধ্যায়ে হাদীস অনুসন্ধান ও মুখস্তের ফজিলত নিয়েই আলোচনা করা হয়েছে।
🌸এমন অনেকেই আছে যারা কোরআন কিংবা হাদীস মুখস্তের জন্য উৎসাহী হলেও বয়স, স্মরনশক্তির দৈন্যতা চিন্তা করে পরে হিফজে অগ্রহ হারিয়ে ফেলে। আবার অনেকে শুরু করার চেষ্ট করলেও অন্যের কথায় অনুৎসাহিত হয়ে আগ্রহী হয়ে উঠে না আর।তাদের জন্য বইটি অত্যন্ত উপকারী হবে বলে মনে করি। কারণ যারা এই সমস্ত লক্ষ্মণের ভুক্তভোগী ঠিক তারাই অনুধাবন করতে পারে। তাই আমাদের উচিৎ কারো কথায় কিংবা শয়তানের অসওয়াসায় দমে না গিয়ে বিশুদ্ধ নিয়তে চেষ্ট চালিয়ে যাওয়া। তাহলেই আল্লাহ আজ্জা ওয়াজাল তা সহজ করে দিবে ইনশাআল্লাহ।

ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook