Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

আর রাহীকুল মাখতূম মূলঃ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহ.



আর রাহীকুল মাখতূম


গ্রন্থ পরিচিতি “
আর - রাহীকুল মাখতুম ' গ্রন্থটি বিশ্বব্যাপী আবেদন ও অস্বাভাবিক জনপ্রিয়তা অর্জন করেছে , যুগের সেরা সীরাত গ্রন্থের মর্যাদা পেয়েছে । গ্রন্থটি বর্তমান বিশ্বে বেশ আলােচিত , প্রশংসনীয় । নবী প্রেমিকরা মনে হয় এমন একটি সীরাত গ্রন্থের জন্যে বহুদিন ধরে অপেক্ষা করছিলাে ! গ্রন্থটি শাইখ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী কর্তৃক রচিত ।
সৌদি আরবের সরকারি উদ্যোগে রাবেতা আলমে ইসলামীর পক্ষ থেকে ১৩৯৬ হিজরীতে নবীজীর জীবন - চরিত বিষয়ক গ্রন্থ রচনা প্রতিযােগিতা অনুষ্ঠিত হয় ।
প্রতিযােগিতা আয়ােজনের উদ্দেশ্য ছিল উপযুক্ত গ্রন্থাকারদের মধ্যে সুগভীর মনীষা ও গবেষণাজনিত যৌক্তিক রচনা ও অনুসন্ধানী স্পৃহা সৃষ্টির মাধ্যমে নবী চরিত বিষয়ে উৎকৃষ্ট মানের গ্রন্থ রচনা ।
এটি ছিল কল্যাণবহ উদ্যোগ ।
সারা বিশ্ব থেকে প্রতিযােগিতায় অংশ গ্রহণকারী সব ক ’ টি গ্রন্থের মধ্যে প্রথম পুরস্কার লাভের এক দুর্লভ গৌরব অর্জন করে এই গ্রন্থটি । সকলেই অত্যন্ত প্রশংসা করেছেন গ্রন্থটির ।
পৃথিবীর বহু ভাষায় অনূদিত হয়েছে গ্রন্থটি । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালােচনায় , সীরাতের ঘটনামালার সুসংহত ও মনােজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা । আল কুরআনুল ।
কারীম , হাদীসে নববী ও বিশুদ্ধ আছার । এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের । করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন । সীরাত বিষয়ে লিখিত প্রাচীন গ্রন্থাদি থেকেও তিনি বহু মণিমাণিক্য উপস্থাপন করেছেন , যা ত্রুটিরহিত
সংক্ষিপ্ততায় , সুখপাঠ্য দীর্ঘ আলােচনার মাধ্যমে বিশ্ব নবীর জীবনকে নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে ।
বিশ্বনবীকে নিয়ে আজ অবধি হাজার হাজার গ্রন্থ প্রণয়ন করা হয়েছে । আরাে হবে । সন্দেহ নেই তাতে ।
এর মধ্যে কয়টি গ্রন্থই বা যুক্তির বিচারে আর কষ্টিপাথরে যাচাই করলে গ্রহণযােগ্যতা পাবে ? সে হিসেবে , বইটি বন্ধ্যাত্বের এই আধুনিক যুগে পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত তথ্যসমৃদ্ধ হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে । লেখক প্রথমে গ্রন্থটি আরবী ভাষায় লেখেন । পরে উর্দু ভাষায়ও প্রকাশ করা হয় ।
আরবী , উর্দু , ইংরেজি ভাষায় গ্রন্থটি অল্পদিনে পাঠকপ্রিয়তা অর্জন করে । বাংলা ভাষায়ও এর কয়েকটি অনুবাদগ্রন্থ বের হয় । আমাদের অনুবাদটি সহজ সাবলীল ।
আলােচনার প্রাসঙ্গিক স্থানে প্রচুর ঐতিহাসিক চিত্র - মানচিত্রও সন্নিবেশ করা হয়েছে ।
মূলকথা আমাদের এই অনুবাদটি হৃদয়ের আবেগে নতুন শিরােনামে , যা আপনার চিত্তকে নিয়ে যাবে আলােক - মায়ার গভীরে ।
নবীজীকে অনুসরণ করা , তাঁর জীবন সম্পর্কে জানা , প্রত্যেক মুসলিমের ঈমানী দায়িত্ব ।
এই বইটিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর জীবন কাহিনী বিস্তারিতভাবে আলােচিত হয়েছে । আসুন , আমরা নবীজীর জীবনকে জেনে সে অনুসারে নিজেদের গড়ে তুলি - অমর জীবন ’ পড়ি ! সােনালি জীবন গড়ি ! !



#আত্মপরিচয়

( ১৩৯৬ হিজরীতে রাবেতায়ে আলমে ইসলামী আয়ােজিত সীরাত প্রতিযােগিতার শর্তাবলীর মধ্যে প্রতিযােগীদের পরিচিতি সম্পর্কে আলােকপাত করতে বলা হয়েছিল । এ কারণে লেখক নিজেই নিজের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছিলেন ।)
আমি সফিউর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আকবর ইবনে মুহাম্মদ আলী ইবনে আবদুল মুমেন ইবনে জাকির উল্লাহ মুবারকপুরী আজমী । জন্ম তারিখ সার্টিফিকেটে ৬ জুন ১৯৪৩ উল্লেখ রয়েছে |
কিন্তু পরীক্ষা করে দেখা গেছে , প্রকৃত জন্ম তারিখ ১৯৪২ সালের মাঝামাঝি । জন্মস্থান আজমগড় জেলায় হােসাইনাবাদের মুবারকপুরে ।
কোরআন শরীফ পড়েছিলাম ১৯৪৮ সালে । মুবারকপুরেই আরবী ভাষা , ব্যাকরণ , সাহিত্য এবং অন্যান্য বিষয়ে ছয় বছর পড়াশােনা করি । এরপর লেখাপড়া শিখেছি দু ’ বছর মুবারকপুর থেকে ৩৫ কিলােমিটার দূরের মউনাথ ভঞ্জনে ।
১৯৫৬ সালে ভর্তি হই ফয়েজে আম মাদরাসায় । সেখানে পাঁচ বছর কাটিয়েছি । এ প্রতিষ্ঠানে আরবী ভাষা , ব্যাকরণ সাহিত্য , ফেকাহ , উসুলে ফেকাহ , তাফসীর , হাদীস প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করি । ১৯৬১ সালের জানুয়ারী মাসে আমাকে শিক্ষা সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয় । ফজিলত ফিশ শরীয়ত ফজিলত ফিল উলুম বিষয়ক সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শিক্ষকতা করা এবং ফতােয়া প্রদানের ছাড়পত্র দেয়া হয় । সকল পরীক্ষায় আমি ভালো ফলাফল লাভ করতে সক্ষম হই । এলাহাবাদ বাের্ডের পরীক্ষায়ও আমি অংশ নিয়েছিলাম । ১৯৫৯ সালের ফেব্রুয়ারী মাসে মৌলভী ফাজেল পরীক্ষা দিয়েছিলাম । এবং
১৯৬০ সালে আলেম পরীক্ষা দিয়েছিলাম । উভয় পরীক্ষায় আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলাম । দীর্ঘকাল পর
১৯৭৬ সালে শিক্ষকতার সঙ্গে সম্পর্কিত আদব পরীক্ষায় এবং
১৯৭৮ সালের দ্বীনিয়াত পরীক্ষায় ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করি । উভয় পরীক্ষায়ই প্রথম বিভাগ পেয়েছিলাম ।
১৯৬১ সালে ফয়েজে আম মাদরাসা থেকে উত্তীর্ণ হয়ে প্রথমে এলাহাবাদে পরে নাগপুরে শিক্ষকতা করি ।
১৯৬৩ সালে ফয়েজে আম মাদরাসার অধ্যক্ষ আমাকে ডেকে পাঠান । সেখানে দু ’ বছর শিক্ষকতা করি । কিন্তু পরিস্থিতির কারণে আমাকে সেখান থেকে বিদায় নিতে হয় । পরের বছর আজমগড়ের জামেয়াতুর রাশাদে এবং
১৯৬৬ সালে মহিলা মাদরাসা দারুল হাদীসে শিক্ষকতার দায়িত্ব পালন করি । সেখানে কাটিয়েছি তিন বছর । সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছি । পরে ইস্তফা দিয়ে মাদরাসা ফয়জুল উলমে শিক্ষকতা শুরু করি । এ মাদরাসা মউনাথ ভঞ্জন থেকে ৭ কিলােমিটার দূরে মধ্যপ্রদেশে অবস্থিত ।
১৯৬৯ সালের জানুয়ারি মাস থেকে শিক্ষকতা ছাড়াও মাদরাসার প্রশাসনিক কাজের সঙ্গে নিয়ােজিত ছিলাম । দূর দূরান্তে তাবলীগে দ্বীনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম ।
১৯৬৯ সালের শেষের দিকে জন্মস্থান মুবারকপরে দারুত জালিম মাদরাসায় শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করি ।
১৯৭৪ সালে বেনারসের জামেয়া সালাফিয়ায় শিক্ষকতা শুরু করি এবং এখনাে এ প্রতিষ্ঠানে দ্বীন - শিক্ষা । দান কাজে নিয়ােজিত রয়েছি

। - লেখক
তারিখ : ২৩ - ০৭ - ১৯৭৬ ইং

সফিউর রহমান মুবারকপুরী
জন্ম : ৬ জুন ১৯৪৩ মুবারকপুর , উত্তর প্রদেশ , ভারত ।
' মৃত্য : ১ ডিসেম্বর ২০০৬ ( তেষুষ্টি বছর বয়সে ) ।
পেশা : লেখক , গবেষক , মুহাদ্দিস ।
জাতীয়তা : ভারতীয় ।

বইঃআর রাহীকুল মাখতূম
মূলঃ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহ.
অনুবাদঃমীর শাহাদাত হুসাইস,মুফতী সুহাইল আহমাদ
সম্পাদনাঃ মুফতী আমিনুল ইসলাম
প্রকাশনিঃ আনােয়ার লাইব্রেরী
মূল্য | ৭৫০ . ০০ টাকা
ফােন - 01913680010,01830734195
ওয়েব..

ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook