Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

আদর্শ পরিবার গঠনে চল্লিশটি উপদেশ



" রুহামা পাবলিকেশন বিশেষ রিভিউ প্রতিযোগিতা

                [ আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ ]

পরিবার। সকলের জন্ম থেকে কবরের বাড়িতে যাওয়া অবধি আমাদের প্রশান্তির জায়গা এটি। একজন আদর্শবান ব্যক্তির আদর্শের মূল ভিত গড়ে তুলা হয় পরিবারেই। বাচ্চা প্রাথমিক অন্তত পাঁচটি বছর পরিবারেই কাটায়, এখানেই শিখে। একাডেমিক শিক্ষা তো পরবর্তী ধাপের কথা। ছোটবেলার এই পাঁচটি বছরে শিশুর আয়নাতুল্য মেধা যা দেখে, যা শিখে, যা বুঝে--সবই তার মনে গেঁথে যায় পাথরে খোদাই করে লেখার মতো। তার জীবনের আগামীদিনের পথচলাও হয় এই পারিবারিক সংস্কৃতির আদলে। পরিবারের অন্য সদস্যরা যেই আদর্শ ও সংস্কৃতি লালন করে, একাডেমিক পড়াশুনার আগেই শিশুর মনে সেসব গেঁথে যায়। তাই জাতি আদর্শবান ব্যক্তিত্বের সন্ধান পেতে হলে আদর্শ পরিবারের বিকল্প নেই।

তবে আদর্শবান পরিবার কেমন হবে? এই আদর্শের মাপকাঠি কী? কী সব ছাড়তে হবে এবং কী সব অর্জন করতে হবে 'আদর্শ পরিবার' হতে?

শাইখ সালেহ আল মুনাজ্জিদ বইটিতে আমাদের সেই দিকনির্দেশনাগুলোই দিয়েছেন। বইটি মূলত আরবি ভাষায় " আরবাউনা নাসিহাতান লি ইসলাহিল বুয়ূত " নামে জন্ম নেয়। এরপর রুহামা এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে " আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ " নামে আমাদের হাতে বইটি তুলে দেন।

কথা হলো, আপনি পরিবার নিয়ে কেন ভাববেন? হ্যা, এজন্য ভাববেন, কেননা পরিবারের উসিলা ধরেই আজ আপনি আলোর মুখ দেখছেন, নিজেকে সহ পরিবারকে ঘোরবিপদ থেকে বাচাতে কুরআনের নির্দেশ আছে, আর প্রত্যেককে পরিবারের দায়িত্বশীল বলে নবীজি ঘোষনা দিয়েছেন। তাছাড়া সবচে বড় বিষয় যেটা, পরিবার গঠন হয় কতজন 'একক' এর সমন্বয়ে, সমাজ গঠন হয় কয়েকটি 'পরিবারের' সমন্বয়ে। তাই আদর্শ সমাজ বিনির্মানে আদর্শ পরিবার এবং এর প্রতিজন সদস্যের আদর্শ মানুষ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।

বইটি আপনার অলস মনকে তাড়া দিবে, আপনাকে জাগাবে, স্বার্থপরতার অভিশপ্ত জাল ছিড়ে বেরিয়ে আসতে বিবেককে নাড়া দিবে। পরিবারের প্রতি যত্নশীল হতে শিখাবে, শিখাবে পরিবারকে আগলে রাখতে।

ঘরে অবস্থানের ব্যাপারে শরীয়তের নির্দেশনা কী, ঘর সংশোধনে মনোযোগী হতে হবে কেন, পরিবার গঠনে প্রাথমিক কী কী পদক্ষেপ নিতে হবে, পরিবারে চারিত্রিক উৎকর্ষতার সুবাস ছড়াতে কী কী করণীয় এবং কী কী বর্জনীয়, শিশুদের শুরুর জীবনটাকেই কীভাবে দ্বীনমুখী করে দেয়া যায়----ইত্যাদি পারিবারিক নানা বিষয় নিয়ে কথা হয়েছে বইটিতে।

একটি পরিবার জাতিকে উপহার দেয়- সমাজের হাল ধরা মহান ব্যক্তিত্ব, দাঈ, মুজাহিদ, আত্মত্যগী মা ও দ্বীন দুনিয়ার সবসেক্টরের প্রতিজন সদস্য। তাই আমাদের আদর্শ পরিবার গঠনে এই গ্রন্থটি হবে গাইডলাইন। অল্পপৃষ্ঠার হওয়াতে এক বসায় বসেই শেষ করে ফেলা যায়।

বইয়ের অনুবাদ, প্রচ্ছদ, বাইন্ডিং,কভার,পৃষ্ঠা সবই মানসম্মত। তবে অনুবাদে আরেকটু নজর দিলে বইটি আরো সুখপাঠ্য হতো।

বই: "আদর্শ পরিবার গঠনে চল্লিশটি উপদেশ"
লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ
অনুবাদ: হাসান মাসরুর
সম্পাদনা: মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা সংখ্যা: ১২০
প্রকাশনী: রুহামা পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ১৭৫ টাকা

#ইসলামি_বই_রিভিউ_প্রতিযোগিতা

ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook