Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

Time Management লেখক - Ismail Kamdar




#ওয়াফিলাইফ

প্রতিদিনই প্রচুর সময় নষ্ট করি, আর দিন শেষে হা-হুতাশ করি। পরের দিনও এভাবেই চলতে থাকে, আর প্রয়োজনীয় অনেক কাজ করার সময় হয়ে ওঠে না। তাই এই বিষয়ে একটু পড়াশুনা করছিলাম।
আগে যে ২/১টা বই পড়েছি "টাইম ম্যানেজমেন্ট"এর উপর, সবই সেক্যুলার পার্সপেক্টিভে লেখা। ইসলামিক পার্সপেক্টিভে পড়াশুনা করতে গিয়েই এই বইয়ের সংস্পর্শে আসা।

বই - Time Management
লেখক - Ismail Kamdar
প্রকাশনী - সীয়ান( sean ) পাব্লিকেশন
প্রচ্ছদ মূল্য - ৩৭০৳
পৃষ্ঠা সংখ্যা - ১৪০

একজন মুসলিম হিসেবে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে - স্বাস্থ্য, সম্পদ, জ্ঞান, পরিবার-পরিজন, বুদ্ধিবৃত্তি ইত্যাদির মত 'সময়'ও মহান আল্লাহতা'লার দেয়া এক প্রকার রিযিক এবং মৃত্যুর পর অন্যান্য রিযিকের মত মুসলমানগণ আল্লাহতা'লার কাছে তার সময়ের হিসেব দিতে বাধ্য। সেজন্যই আমাদের সময়কে কাজে লাগাতে হবে আল্লাহতা'লার নির্দেশ অনুসারে, আল্লাহতা'লা যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, সেটা মাথায় রেখে।

ইসলামের ৫টি মূল স্তম্ভের দিকে লক্ষ্য করলে দেখা যায়, এর ৪টিই সময়ের সাথে সম্পর্কিত।
কিন্তু আমরা নামাজের ক্ষেত্রে যে ভুলটা করে থাকি, সেটা হচ্ছে নামাজকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা করার পরিবর্তে কর্মপরিকল্পনার মধ্যে নামাজকে ঢুকানোর চেষ্টা করি এবং নামাজ পড়ার সময় না পাওয়ার অভিযোগ করি। মুসলমান হিসেবে নামাজ যে আমাদের জন্য শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়, বরং অগ্রাধিকার, সেটা ভুলে যাই।
অন্যদের সাথে তাল মিলিয়ে ছুটতে ছুটতে আমরা প্রায়শই নিজের অগ্রাধিকার-লক্ষ্য-কর্তব্য-স্বপ্ন ভুলে বসে থাকি। আমি কয়েকঘন্টা সোশ্যাল মিডিয়ায় না থাকলে যে দুনিয়া রসাতলে যাচ্ছে না, বরং সবই ঠিকঠাক চলছে; আর মাঝখান থেকে আমি অপচয় করছি আমার অতি মূল্যবান সময়, সেটা মাথায় থাকে না আমাদের!

Urgent এবং Important - শব্দদ্বয়ের পার্থক্য বুঝতে এবং মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে যে, সব আর্জেন্ট কাজই ইম্পর্ট্যান্ট না, আবার সব ইম্পর্ট্যান্ট কাজ আর্জেন্টও না। মাথায় রাখতে হবে আমাদের ধর্মীয়, পেশাগত, পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত অগ্রাধিকারের কথা। একের সাথে আরেকটাকে গুলিয়ে ফেলা চলবে না, আবার এক কে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্যকে বঞ্চিত করাও চলবে না।
প্রত্যেকবার নোটিফিকেশন আসামাত্রই ফোন চেক করার তাড়না দমন করতে হবে। অনেকের মত আমারও ফোন কল আসামাত্র সেটা রিসিভ করতে না পারলে বা ব্যাক না করা পর্যন্ত একটা অস্বস্তি হয়। কিন্তু লেখক বলে দিয়েছেন, তার কোনো প্রয়োজন নাই। বরং তিনি পরামর্শ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কাজ করার সময় ফোন সাইলেন্ট বা একেবারেই সুইচড অফ করে রাখতে, যাতে উটকো লোকে ফোন দিয়ে মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে না পারে। মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে যে ফাঁদগুলো রয়েছে, সে সংক্রান্ত আলোচনা উঠে এসেছে একটি পূর্ণাঙ্গ অধ্যায়ে।

সময় ব্যবস্থাপনার সবচেয়ে কার্যকরী কিছু পন্থা ( the seven day planner, the to-do list, the hybrid method) এবং সেগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, সে বিষয়ে আলোচিত হয়েছে বিস্তারিতভাবে। বাকি বেশিরভাগই খুবই সাধারণ কথাবার্তা, যেমন - লক্ষ্য ঠিক করতে হবে, পারফেক্টশনিস্ট হতে গিয়ে এক কাজ নিয়ে পরে থাকা যাবে না, পজিটিভ থেকে কাজ শুরু করতে হবে, পরিকল্পনা করতে হবে, কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে, রিমাইন্ডার রাখা যেতে পারে,.............. ইত্যাদি ।
বাড়তি যে বিষয়ে লেখক আলোচনা করেছেন তা হচ্ছে একজন মুসলিম হিসেবে আমাদের যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো, যেমন - the sabr factor, accept your Qadar, dua and Barakah!
লেখক আলাদাভাবে পরামর্শ দিয়েছেন - খারাপ দিনগুলোতে এবং রমজান মাসে সময় ব্যবস্থাপনা নিয়ে, বাতলে দিয়েছেন ব্যর্থতা কাটিয়ে ওঠার ৫টি উপায় যা তিনি নিজের জীবনে প্রয়োগ করে থাকেন।

সবশেষে যা না বললেই না,
১. সাধারণত উপদেশমূলক কথাবার্তা শোনার মত এই টাইপ বই পড়তেও আমি খুবই বিরক্ত হই। এই বইটি সেদিক থেকে ব্যতিক্রম ছিলো, পড়তে ভালো লেগেছে।😊

২. ইংরেজি বই পড়ে বাংলায় রিভিউ লিখতে গিয়ে একেবারেই যাচ্ছে তাই অবস্থা!😑 বেশ কিছু ইংরেজি শব্দও ঢুকিয়ে ফেলেছি। কিন্তু আমার অভিজ্ঞতা বলে, এই রিভিউ বাংলায় লেখাতে যে কয়জন পড়ছে/পড়বে ইংরেজিতে লিখলে পড়বে তার সিকিভাগ হয়তো!😑

৩. অন্যান্য সেল্ফ-হেল্প বইয়ের মতো এটাও একটা প্র‍্যাক্টিকাল বই, প্রত্যেক চ্যাপ্টার শেষে লেখক কিছু "action point" দিয়ে রেখেছেন। উপকৃত হতে হলে অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে। তাছাড়া আপনি 'যেই লাউ, সেই কদু'ই থেকে যাবেন, ২/৪টা নতুন ইংরেজি শব্দ জানা ছাড়া বাড়তি কোনো উপকার পাবেন না!😒

ST

Report Abuse

About Me

Tags

Search This Blog

Categories

Categories

Advertisement

40% Off

Popular Posts

Follow Us

⬇⬇ Join Now to Earn Upto 15$ Daily Totally Free⬇⬇

⬇⬇ Join Now to Earn Upto 22$ Daily Totally Free ⬇⬇

Recent in Women

⬇⬇Get Your Link⬇⬇

Facebook