গল্পটা অন্যরকম
Link will be apear in 15 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
গল্পটা অন্যরকম
কলেজ থেকে এসেই রুমে ঢুকে দরজাটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে সিয়াম।।মনের মধ্যে একটা ছোট খাটো যুদ্ধ চলছে!!আজকে ৩মাস পর সেই প্রিয় মুখটার মুখোমুখি হলো।।
তিনমাস আগের কথা..,,,সারাদিন ম্যাসেঞ্জারে কথা বলে দিন কাটতো সিয়াম আর রিমার।।অনেক বেশিই ভালোবাসতো তারা একে অপরকে।।কিছুক্ষন কথা না হলেই যেন কিছুই ভালো লাগতো না দুজনের।খুনসুটি,ঝগড়া করেই কাটতো সারাদিন।।এমনকি কত রাতও যে কথা বলে নির্ঘুম কাটিয়েছে তার হিসেবও নেই।।
একদিন ফেসবুক স্ক্রলিং করতে করতে একটা অার্টিক্যাল চোখে পড়ে সিয়ামের৷।বুকটা যেন কেঁপে উঠলো সেটা পড়ে৷।ইসলামে বিবাহ পূর্ববর্তী সকল সম্পর্ক হারাম এবং এর শাস্তিও ভয়াবহ এরূপ আলোচনা নিয়েই ছিলো আর্টিক্যালটা।।ইসলাম সম্পর্কে বলতে গেলে শুধুমাত্র নামাজটাই পড়তো সে,,তাও নিয়মিত নই।।এ যেন আল্লাহর পক্ষ থেকে ছিলো এক আলোক বার্তা।।
যাই হোক সে বিষয়টা রিমা কে জানালো।।রিমা তো কোনোভাবেই তাকে ছাড়া থাকতে পারবে না,,দুজনেই প্রচন্ডভাবে কান্নাকাটি করতো।।দিন দিন সে ইসলামের বিষয়গুলোকে আরো গভীর ভাবে অনুভব করতে লাগলো।।সবকিছু মেনে চলার চেষ্টা করতো৷ কিন্তু সমস্যা ছিল একটাই,,রিমা আর তার সম্পর্ক।।কোনোভাবেই যেন সে সেই সম্পর্ক থেকে বের হতে পারছিলো না। এভাবে রাতের পর রাত তাহাজ্জুদে নামাজে সে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চেয়েছে যেন আল্লাহ তার কষ্টটা কমিয়ে দেন এবং রিমাকেও হেদায়েত দান করেন৷।এভাবে ১মাস গেল।তাদের কথায়ও পরিবর্তন এসেছে৷ কথা বলাটাও কমে গিয়েছে।।ধীরে ধীরে রিমাও বুঝতে পেরেছে ইসলামে যিনার জন্য কঠিন নিষেধাজ্ঞা রয়েছে এবং এর শাস্তিটাও ভয়াবহ৷।তাই সেও নিজেকে সিয়ামের কাছ থেকে গুটিয়ে নিয়েছে৷।আগের রিমা আর আজকের রিমার মধ্যে অনেক তফাৎ৷।এখন সে পরিপূর্ণ পর্দা করে,,মাহরাম মেইনটেইন করে চলার চেস্টা করে।।আর দুজনের মধ্যেও কোনো যোগাযোগ নেই।।
এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে কখন দু'ফোটা পানি বেরিয়ে গেছে ভাবতেই পারেনি সিয়াম।।শুধু এটাই ভাবছে আল্লাহ তাকে কত বেশি ভালোবাসেন।।তাকে তার কাছে আসার সুযোগ দিয়েছেন।।এখনো সে অই পোস্টদাতার জন্য দোয়া করে❤
গল্পের চরিত্রগুলো কাল্পনিক কিন্তু গল্পটা সত্য।।আমার চারপাশ থেকে নেওয়া।।গল্পে যেভাবে সহযভাবে তাদের বিচ্ছেদের কাহিনীটা উল্লেখ করেছি বাস্তবে তা তারচেয়েও বেশি কঠিন এবং করুন ছিলো।।কিন্তু আল্লাহ তায়ালার অশেষ রহমতে তারা যে এইটা থেকে বের হতে পেরেছে তা আসলেই প্রসংশনীয়৷৷ সেটা সবাই পারে না।।একটাই কথা বলে শেষ করবো তা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কিছু ত্যাগ করে তাহলে আল্লাহ তা উত্তম কিছু দ্বারা প্রতিস্থাপন করে দেন।।
©کمرون نيس






