গল্পের নাম : সিদ্ধান্ত
Link will be apear in 15 seconds.
Well done! you have successfully gained access to Decrypted Link.
সিদ্ধান্ত"
এক বুড়ো ধোপা তার ছেলেকে নিয়ে যাচ্ছিল বাজারে। সাথে একটি বুড়ো গাধা। গাধাটি বিক্রি হবে। ছেলে গাধার ওপর চড়া।
হঠাৎ এক পথচারী দেখে বলল, কী ধরনের ছেলে ! বুড়ো বাবা হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে দিব্যি বসে আছে !
ছেলে বেশ লজ্জা পেল। বলল:
-বাবা, তুমি গাধার ওপরে বসো, আমি পাশে হেঁটে যাব।
বুড়ো বাবা গাধার ওপরে চড়ে বসল। এবার এক পথচারী বলল:
-কী পাষণ্ড বাবা, ছোট ছেলে হেঁটে যাচ্ছে আর সে গাধার পিঠে চড়ে আরামে যাচ্ছে।
বাবা গাধার পিঠ থেকে নেমে এলো I এবার দুজনই হেঁটে যাচ্ছে।
এক পথচারী তা দেখে বলল, বাবা আর ছেলে দুজনই গাধার মতো গাধা। গাধা থাকতে কেন হেঁটে যাচ্ছে?
এবার বাবা ও ছেলে দুজনই গাধার ওপরে বসল। দুই মিনিট পর এক পথচারী দেখে বলল:
আল্লাহ, কী নির্মম এই মানুষগুলো, এক বুড়ো গাধা অসুস্থ, অথচ তার ওপর দুজন সুস্থ মানুষ বসে আছে।
বাবা ও ছেলে দুজনই লজ্জা পেল। দুজন মিলে উঁচু করে গাধাকে নিজেদের কাঁধে বসাল।
যখন তারা বাজারে এসে পৌঁছুলো , প্রাণ ওষ্ঠাগত, হুমড়ি খেয়ে পড়ল, প্রচণ্ড আঘাত পেল গায়ে আর গাধাটি পড়ে গিয়ে সাথে সাথে মরে গেল।
#লোকে কী ভাবে,
সেটা তাদের সমস্যা,
আপনি নিজে যা চিন্তা করবেন
তার ওপর আপনি সিদ্ধান্ত নেবেন।’
লেখক:: গন্তব্যহীন মুসাফীর






